Advertisement

১৭ বিজিবির অভিযানে বিপুল পরিমান মদ গাঁজা ও কাঠ আটক

প্রেস বিজ্ঞপ্তি
বিজিবি'র সদস্যরা কক্সবাজার শহর এলাকা এবং সীমানত্দবর্তী এলাকা হতে ২১ এবং ২৩ জানুয়ারি ২০১২ তারিখে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ, গাঁজা ও কাঠ আটক করেছে। আটককৃত মদ,

গাঁজা এবং কাঠের মূল্য প্রায় ১,৩০,০০০/- (এক লৰ ত্রিশ হাজার) টাকা ।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় মেজর এম এ রাকিব, অপারেশনাল অফিসার এর নেতৃত্বে বিশেষ টহল দল কতর্ৃক ২১ জানুয়ারি ২০১২ তারিখ আনুমানিক ২১০০ ঘটিকায় কক্সবাজারের গোল দীঘির পাড়, রাখাইন বসত্দি এলাকা তলস্নাশী করে ২০.৫০০ (২৫ টি পস্নাষ্টিক বোতলসহ) লিটার চোলাই মদ আটক করে, রেজুআমতলী সিআইও ক্যাম্পের হাবিলদার মোঃ আঃ আহাদ এর নেতৃত্বে ২৩ জানুয়ারি ২০১২ তারিখ আনুমানিক ০৯৩০ ঘটিকায় আজুখাই এলাকা হতে ৩৫ বোতল মদ ((মারডালাই মদ-০৮ এবং বার্মিজ কান্ট্রিড্রাইজিং মদ-২৭ বোতল) আটক করে, অপর দিকে একই টহল কমান্ডারের নেতৃত্বে আনুমানিক ০২০০ ঘটিকায় শালবাগান এলাকা হতে ৩.৬৪ ঘন ফুট পাহাড়ী ফাইল কাঠ আটক করে, বালুখালী বিওপির, বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নূরম্নল ইসলাম এর নেতৃত্বে ২৩ জানুয়ারি ২০১২ তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় বালুখালী বাজার এলাকা হতে ৯ বোতল বিদেশী বার্মিজ মদ (মারডালাই মদ-০৯ এবং বার্মিজ কান্ট্রি ড্রাইজিং মদ- বোতল) আটক করে এবং "পালংখালী বিওপির, বিওপি কমান্ডার নায়েব সুবেদার ইসহাক মোলস্না এর নেতৃত্বে ২৩ জানুয়ারি ২০১২ তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকায় গয়ালমারা এলাকা হতে ৪.৫০০ কেজি গাঁজা আটক করে। উলেস্নখ্য, চোরাকারবারীরা নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি'র টহল দলের আগমনের সংবাদ পেয়ে মদ, গাঁজা ও কাঠ ফেলে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত মদ ও গাঁজা প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশিস্নষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে এবং কাঠ প্রচলিত আইন ও নিয়মানুযায়ী নিকটস্থ বনবিট অফিসে জমা করা হয়েছে ।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রৰা করছে এবং সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে। আরো উলেস্নখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন ।

Post a Comment

0 Comments