Advertisement

গৃহবধু ধর্ষন চেষ্টা!

ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়ার পশ্চিম বড়ভেওলার দরবেশকাটা এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে ওই গৃহবধু বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে। 

লিখিত এজাহারে দাবী করা হয়েছে, উপজেলা পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দরবেশকাটা পশ্চিম মধ্যমপাড়া গ্রামে ফজল আহমদের স্ত্রীকে সে বাড়িতে উপস্থিত না থাকার সুযোগে স্থানীয় মকছুদ আহমদ নামে এক ব্যাক্তি ১৯জানুয়ারী রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে অনেৰণ ধসত্দাধসত্দি করার পর আত্ম চিৎকার করলে মুহুর্তের মধ্যে ওই ব্যক্তি পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে গৃহবধুর স্বামী ফজল আহম্মদ চৌয়ারফাড়ি বাজারস্থ দোকান বন্ধ করে রাত সাড়ে ৯টার দিকে দরবেশকাটা ষ্টেশন হয়ে বাড়ি যাওয়ার পথে ৪/৫জনের একদল দূর্বৃত্ত তার গতিরোধ করে হামলা চালায়। এঘটনায় স্ত্রী তছলিমা বেগম (৩৫) বাদী হয়ে ২১জানুয়ারী মকছুদ আহমদসহ ৫জনের নাম উলেস্নখ করে একটি এজাহার দায়ের করেছেন বলে জানান।

Post a Comment

0 Comments