Advertisement

রেব ক্যাম্প না সরাতে মানববন্ধন

বার্তা পরিবেশক 

কক্সবাজার শহর থেকে র্যাব ক্যাম্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কাযর্ালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে আয়োজিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেছেন, প্রায় পৌনে
২ মাস আগে কক্সবাজারে র্যাবের একটি অস্থায়ী ক্যাম্প প্রতিষ্ঠার পর থেকেই র্যাবের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ধরা পড়েছে অসংখ্য সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক। পর্যটন এলাকায় র্যাব ক্যাম্প স্থাপনের কারণে কক্সবাজার পর্যটন এলাকার নিরাপত্তাও জোরদার হয়েছে। এতে স্থানীয় সন্ত্রাসী, প্রতারক ও মাদক ব্যবসায়ীদের বুকে কাঁপন ধরেছে। ভেঙ্গে পড়েছে অপরাধীদের নেটওয়ার্ক। এই কারণে এসব অপরাধীচক্রের রাজনৈতিক আশ্রয়পুষ্ঠ গডফাদারেরা কক্সবাজার শহর থেকে র্যাব ক্যাম্প সরানোর জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু এদের ষড়যন্ত্র সফল হলে কক্সবাজার আবারও সন্ত্রাসী ও মাদকের স্বর্গরাজ্য হয়ে ওঠবে। বক্তারা সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে কক্সবাজারে স্থায়ী র্যাব ক্যাম্প প্রতিষ্ঠার জোর দাবী জানিয়ে বলেন, র্যাব থাকলে অসুবিধা হয় অপরাধীদেও, সুবিধা হয় সাধারণ জনগণের। 
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ব্যতিক্রমধমর্ী মানববন্ধন কর্মসূচীতে কক্সবাজার সিভিল সোসাইটি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, নারী নিযর্াতন প্রতিরোধ নেটওয়ার্ক, কক্সবাজার রিপোটার্স ইউনিটি, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ, কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করে। 
মাদকবিরোধী সংগঠন 'শান্তি'র মহাসচিব সাংবাদিক আহমদ গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান, এক্সপাউরুলের নির্বাহী পরিচালক প্রকৌশলী কানন পাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রী ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম, জেলা শ্রমিক দলের সভাপতি পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, আলীরজাঁহাল ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক এইচএম এরশাদ, দৈনিক দৈনন্দিন পত্রিকার পরিচালনা সম্পাদক ফরহাদ ইকবাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড অনিল দত্ত, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শমর্া দীপু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুন, ঘোনারপাড়া সমাজ কমিটির নেতা সাংবাদিক রাশেদুল মজিদ, কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদের নেতা যথাক্রমে গোলাম আজম খান, আবদুল্লাহ নয়ন, রিপোটার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নুপা আলম, চঞ্চল দাশগুপ্ত, সাংবাদিক এএইচ সেলিমউল্লাহ, আহসান সুমন, কামরুল ইসলাম মিন্টু, নেছার আহমদ, সুজাউদ্দিন রুবেল, রোতাব চৌধুরী, তৌফিকুল ইসলাম লিপু, আবদুল আলিম নোবেল, মাহমুদুর রহমান মাসুদ, কামালউদ্দিন, বিসিক ব্যবসায়ী সমিতির নেতা মাহমুদুল হক, সাইফুল ইসলাম, রুহুল আমিন, মোবারক আলী, মিজানুর রহমান, রহিমউল্লাহ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ খোকন, শওকত আলী, আবদুল খালেক, হাসান আলী, নুরুল হাকিম, আনিস মাহমুদ টিপু, ফয়সাল মোশাররফ ফয়েজ ও তোষার তুহীন প্রমূখ। মানববন্ধনকালীন সমাবেশ পরিচালনা করেন মাদক বিরোধী সংগঠন শান্তির যুগ্ম মহাসচিব সাংবাদিক মহসীন শেখ।

Post a Comment

0 Comments