Advertisement

তারাবনিয়ারছড়ায় কমান্ডো স্টাইলে সিমেন্ট দোকান লুটপাট ম্যানেজার আহত

বার্তা পরিবেশক
কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ায় গতকাল বিকেলে আকস্মিক অস্ত্র-সস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা কমান্ডো স্টাইলে চাঁদাবাজি করে ম্যানেজারকে মারধর , বেয়ার-আয়না ভাঙচুর ও ক্যাশ বক্সে থাকা প্রায় লৰ টাকা

লুট করেছে। প্রাকশ্যে দিবালোকে সশস্ত্র সন্ত্রাসী কতর্ৃক এ ধরনের ঘটনাকে স্থানীয় ব্যবসায়ী ও জনসমাজকে হতবাক করে তুলেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, প্রতিদিনের ন্যায় এহেছানুল হক তার ভগি্নপতির ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স ইসমাইল ট্রেডার্সের সিমেন্ট দোকানে বসে বেচা-বিক্রি করে আসছে। ঘটনার দিন আকস্মিক (বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে) মোঃ আমির ফয়সালের নেতৃত্বে ৪/৫ জনের এক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী প্রথমে তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। সন্ত্রাসীদের দাবি অনুযায়ী চাঁদা না দেয়ায় মুহুর্তেই সন্ত্রাসীরা ম্যানেজার এহেছান কে লাথি, কিল, ঘুষিসহ হকিস্টিক দিয়ে মারধর করে। সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাশ বক্সে থাকা প্রায় ১ লৰ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার ব্যাপারে এহেছান বাদী হয়ে গতকাল কক্সবাজার মডেল থানায় একখানা এজাহার দায়ের করেছে। দায়েরকৃত এজাহারটি ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলে নেয় এবং দ্রম্নত তদনত্দ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এসআই বদরম্নল আলমকে নির্দেশ দেন। ঘটনার দিন সন্ধ্যায় মডেল থানার এসআই বদরম্নল আলম ঘটনাস্থলে গিয়ে তদনত্দ করেন। তিনি স্থানীয় লোকজন থেকে ঘটনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পেয়েছে বলে সুত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments