Advertisement

নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

আমিনুল ইসলাম
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ আবদুর রহমান বদি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঐতিহ্যবাহী নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীৰার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, উখিয়া ও টেকনাফের উন্নয়নে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি। এলাকায় শিৰা বিসত্দারের জন্যও আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এসময় তিনি আরো বলেন, মহাজোট সরকারের আমলে উখিয়া-টেকনাফের প্রত্যনত্দ এলাকায় আমার প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে। তিনি শিৰকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে ত্যাগ ও মনোযোগী হয়ে পাঠদান করম্নন। এতে ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করবে। তাদের জন্য আপনাদের মুখ উজ্জ্বল হবে। তিনি শিৰকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন গতকাল ২৩ জানুয়ারি সোমবার সকাল ১০টায় টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীৰার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। উপজেলা আ'লীগের সদস্য নুরম্নল আমিনের সভাপতিত্বে ও মাস্টার ফরিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক গিয়াসুদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিৰক বাবু রোপন কানত্দি বড়ুয়া। শিৰকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিৰক জহিরম্নল হাসান চৌধুরী। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতত ছিলেন, আ'লীগ নেতা আবুল হোসেন, বশির আহমদ, আবদুলস্নাহ আল আমিন, পলাশ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদুল আলম জুয়েল প্রমুখ। উলেস্নখ্য, বিদায় সংবর্ধনার শুরম্নতে সাংসদ আবদুর রহমান বদি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিৰক-শিৰিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Post a Comment

0 Comments