Advertisement

মহেশখালীর চারণ সাংবাদিক আহমদ হোছাইনের ১২তম স্মরণ সভা

মহেশখালী প্রতিনিধি
মহেশখালীর প্রবীন লেখক, সাহিত্যিক, গবেষক ও চারণ সাংবাদিক মরহুম আহমদ হোছাইনের ১২ম মৃতু্য র্বািষকী উপলক্ষে আয়োজিত স্মনণ সভায় বক্তারা বলেছেন- ককস বাজার জেলায় যে ক'জন সাহিত্যিক ও উপন্যাসিক ছিলেন তাদের মধ্যে মরহুম আহমদ হোছাইন ছিলেন একজন সত্যানুসন্ধানী

সাংবাদিক, নিবৃতচারী ও প্রচারবিমূখ কথা সাহিত্যিক । সাগর বিধৌত লোনা মাটির গন্ধসোধা এ সাংবাদিক ছিলেন অবহেলিত মহেশখালীদ্বীপের একমাত্র সেই সময়কার কলম সৈনিক। তিনি লেখালেখির গন্ডিতে জীবনকে থামিয়ে রাখেননি বরং অনগ্রসর শিক্ষা বঞ্চিত এলাকার শিক্ষা উন্নয়নের লক্ষে চকরিয়ার সুন্দরবন চর এলাকার বদরখালী ৩ নং ঘোনায় আল আজহার উচ্চ বিদ্যালয় ও সাতঢালিয়া জুনিয়ার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিনামূল্যে পাঠ দান করতেন। তিনি তার জীবনকে মানুষের কল্যাণেই ব্যয় করেছেন। প্রথম জীবনে ব্যাংকিং পেশায় জীবন শুরু করলেও পরবর্তী জীবনে সাংবাদিকতা ও শিক্ষকতাকে জীবনে মূল ব্রত হিসেবে বেচে নেন। ২০০০ সালের ২০ জানুয়ারী মাত্র ৫০ জীবনের পরিসমাপ্তি টেনে পর পারে পাড়ি জমান। তিনি চলে গেলেও তার কর্ম ও দর্শন নতুন প্রজন্মকে আজও প্রেরণা যোগায়। দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা তার শিষ্য ও শিক্ষার্থীরা সেই অনগ্রসর অঞ্চলকে শিক্ষার আলোই আলোকিত করছে। এই সত্যানুসন্ধানী সাংবাদিক, নিবৃতচারী ও প্রচারবিমূখ কথা সাহিত্যিক আহমদ হোছাইনের অপ্রকাশিত ২০টি'র অধিক গ্রন্থের প্রকাশনার ব্যবস্থা নিলে জাতি উপকৃত হবে।গত ২০ জানুয়ারী বিকাল ৩টায় মরহুম আহমদ হোছাইনের ১২ম মৃতু্য র্বাির্ষকী উপলক্ষে মহেশখালী উন্নয়ন ফোরাম ও গ্রামীণ ফটো সাংবাদিক সংস্থার যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মরহুম আহমদ হোছাইন এর স্মরণ সভায় গ্রামীণ ফটো সাংবাদিক সংস্থার উপদেষ্টা সাদিয়া গ্রুপের চেয়ারম্যান এস এম নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ড. অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ ,মরহুমের স্মৃতিচারণ করেন অধ্যাপক নঈম কাদের, শিক্ষক সমিতির নেতা ছৈয়দ লকিতুল্লাহ, এডভোকেট জামাল হোসেন, সাংবাদিক এস. এম. বারী,দৈনিক আজাদীর মহেশখালী প্রতিনিধি ফরিদুল আলম দেওয়ান, ওসমান জাহাঙ্গীর, এস এম ফজল হোসেন মাসুম, নিলু, কায়েস, মিরাজুল, প্রমুখ। মরহুম আহমদ হোছাইন এর অপ্রকাশিত গ্রন্থ "নেতাজীর রহস্যের সন্ধানে "নেতাজীর অনর্ত্দধান" "নেতাজী জীবিত শ্রম শিবির কারাগারে বন্দি" "নেতাজী জীবিত না মৃত" "যদি কিছু মনে না করেন" "মুজিব স্মৃতি" অধ্যাপক গোলাম আজমের নাগরিকত্ব প্রসঙ্গে" "জলভরা মেঘ" (উপন্যাস), তেল সমাচার (রম্য রচনা),কারবালা (নাটক), ঐতিহাসিক ভাষা আন্দোলন, ইনসাইড ইন্ডিয়া টুডে, জননী (কাব্য),রাহুর কবলে ভূ-ভাস্কর (উপন্যাস), ছোটদের শহীদ সোহরাওয়াদর্ী, ছোটদের বাংলার বাঘ ফজলুল হক, আমার লাভলীর প্রথম ভাগ (ছাট গল্প), এই সময় প্রধান মন্ত্রী হলে, আমার দেখা রাজনীতির ২১ বছর ও বাংলাদেশের লবণ শিল্প কোন পথে, নামক গ্রন্থ গুলো একটি আহবায়ক কমিটি করে প্রকাশের উদ্দ্যোগ নেয়ার জন্য সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান প্রসত্দাব করলে সভায় তা গৃহীত হয়।

Post a Comment

0 Comments