Advertisement

বাস টার্মিনালে বিত্তহীনের ঘর গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদক
শহরের বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদে পশ্চিম লারপাড়া এলাকার এক বিত্তহীন লোকের জায়গায় গড়ে তোলা ঘর ভ্রাম্যমান আদালত বিনা নোটিশে ভেঙ্গে দিয়েছে। গরিব লোকেরা এখন খোলা আকাশের নিচে শত কষ্টে বসবাস করছে।

 হাফেজ আবুল কাশেম পিতা- মৃত এজাহার মিয়া সিকদার ৪০ শতক খাস জায়গায় গত ৪০ বছর আগে থেকে বসবাস করে আসছে। এই জায়গা বন্দোবসত্দ করার জন্য সরকারের কাছে ২০০১ সালে আবেদন করে। যার মামলা নং- ৩৫, ২০০১/০২। যা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু ১ম শ্রেণীর খাস জমি হওয়াতে তা বন্দোবসত্দ হতে একটু বিলম্ব হচ্ছে বলে জানান জমির মালিক। কিন্তু সেই জায়গায় পাশের মালিক মৃত অছিউর রহমানের ছেলে সুলতান মাহমুদ (বাচ্চু মিয়া) ৩ একর ১০ শতক জমি বন্দোবসত্দ করলেও তার লুলুপ দৃষ্টি পড়ে পাশের অসহায় বিত্তহীন মানুষের জমি উপর। উলেস্নখ্য, বিগত সরকারের আমলে হাফেজ আবুল কাশেম সিকদারকে হরেক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেন। তিনি নিজের দখলের অতিরিক্ত জমি দখল করে রাখে বলে অভিযোগে জানা যায়। কিন্তু জমির মালিক হাফেজ আবুল কাশেম তার দখলীয় ২০ শতক জমির উপর এক রম্নমের টিনসীট ঘর করতে চাইলে ভ্রাম্যমান আদালত তা ভেঙ্গে দেয়। এরপর বাড়ি হারা এ সমসত্দ লোকজন হয়ে পড়ে অসহায়। গতকাল তারা কান্না করে সাংবাদিকদের জানান এখন আমরা কি করব? কোথায় গিয়ে মাথা গোজার ঠাই নেব? প্রশাসন কি পারত না অনত্দত একটা নোটিশ দিয়ে আমাদের সুযোগ দিতে? কিন্তু দুর্ভাগ্য আমরা গরিব তাই নোটিশ ও পেলাম না উল্টো উচ্ছেদ করা হল বসত বাড়ি।

Post a Comment

0 Comments