Advertisement

কক্সবাজার শহরের আইনজীবী সহকারী অপহরণ ॥ পরে উদ্ধার : আটক-১


এম.শাহজাহান চৌধুরী শাহীন ॥ 
কক্সবাজার শহরের হলিডের মোড়ে এস এ পরিবহণ থেকে আসার পথে সাইফুল নামের এক আইনজীবী সহকারীকে অপহরণ করে ঝাউ বাগানে নিয়ে যায় সন্ত্রাসীরা। ওসময় সন্ত্রাসীরা তাকে পিঠিয়ে নগদ ৫হাজার টাকা ও মোবইল সেট ছিনিয়ে নেয়া হয়েছে। পরে খবর পেয়ে খবর পেয়ে মড়েল থানার এএস আই ইমরান অভিযান চালিয়ে অপহৃত সাইফুলকে উদ্ধার ও ঘটনায় জড়িত টমটম চালক মোঃ ইমরানকে আটক করতে সক্ষম হলেও অন্যান্য সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত টমটম চালকের কাছ থেকে ৮’শ ৫০টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০টায় ঘটনাটি ঘটেছে।
সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার সাইফুল জানান, সে তার আইনজীবী অ্যাড. আব্দুল মান্নানের গুরুত্বপূর্ণ কাগজ পত্রাদি উচ্চ আদালতের এক আইনজীবীর কাছে পাঠানোর জন্য এস এ পরিবহণে যান। কাজ সেরে অফিসে ফেরার উদ্যোশ্যে রওনা হতেই সংঘবদ্ধ একদল সন্ত্রাসী এস এ পরিবহণে সামনে থেকে জোর পূর্বক টমটমে তুলে নিয়ে যায় শহরের বালিকা মাদ্রাসা পয়েন্টের ঝাউ বাগানে। সেখানে টমটম চালকসহ সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিঠিয়ে পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে গেলেও চালককে আটক করতে সক্ষম হয়। পরে টমটমসহ চালককে থানায় নিয়ে যাওয়া হয়। 
এব্যাপারে মডেল সেকেন্ড অফিসার এস আই মনোজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধো যথাযত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। 
এদিকে এঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলে আইনজীবী সহকারী সাইফুল জানান। 

Post a Comment

0 Comments