Advertisement

মহেশখালীতে ভেজাল বিরোধি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


আবদুর রাজ্জাক,মহেশখালী: 
মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে  ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ প্রতিষ্টানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
   জানা যায়,গত ৪  জানুয়ারী বিকালে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউছার হোসেন ও স্যানেটারী ইন্সপেক্টর  রূপম কান্তি পালের নেতৃত্বে  একদল পুলিশ উপজেলার বড়মহেশখালীর নতুনবাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীন খাবার রাখার অভিযোগে মেসার্স ছৈয়দ ষ্টোরকে ২ হাজার ৫শ,  আল মদিনা হোটেলকে ২ হাজার, আইল্যান্ড কিং হোটেলকে ১ হাজার ও সেফায়ত ফল বিতানকে ১ হাজার টাকা করে সর্বমোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপর দিকে, একই দিন বিকাল ৩ টায় মহেশখালী বন বিভাগের কর্মকর্তারা বজলুর রহমানের নেতৃত্বে একদল বন কর্মী  পৌর এলাকার পুটিবিলার খুশ্যমার পাড়া অভিযান চালিয়ে স্থানীয় জৈনক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ মাথা চেরাই করা গামারী কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠগুলো  বন বিভাগের  হেফাজতে রয়েছে বলে বন বিভাগ সুত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments