Advertisement

বর্ণাঢ্য আয়োজনে সাগর পাড়ের গান


মোবারক উদ্দিন নয়ন
আকাশ সংস্কৃতির আগ্রাসনে হুমকির মুখে দেশীয় সংস্কৃতির মূলধারা। লোকজ ঐতিহ্য সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মকান্ড আয়োজনের মাধ্যমেই এই আগ্রাসন প্রতিরোধ করতে হবে। লালন, হাছন রাজা, আব্বাস উদ্দিন, আবদুল আলিমদের সঙ্গীতে আমাদের মৌলিক সংস্কৃতির যে ধারা তাকে ঘনঘন চর্চার মাধ্যমে গৌরবোজ্জল ঐতিহ্যের অভিমুখি রাখতে হবে
নতুন প্রজন্মকে। গতকাল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে সাগর পাড়ের গান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জোরের সাথে উক্ত কথা বললেন জেলা প্রশাসক মো. জয়নুল বারি। কক্সবাজারের নিজস্ব লোকজ ধারার প্রথম বর্ণাঢ্য এই অনুষ্ঠানে শতশত সঙ্গীত প্রেমীর অভিনন্দনে ওসত্দাদ আবদুস শুক্কুর আজাদের একক কন্ঠে সাগর পাড়ের গান এ পরিবেশিত হয় কবি গীতিকার সিরাজুল হক সিরাজ রচিত ১৫টি বিভিন্ন মাত্রার গান।
শিল্পী রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং হুমায়ুন ছিদ্দিকি ও শারিকার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনি বক্তৃতা দেন সঙ্গীতায়তনের সভাপতি অধ্যাপক মুফীদুল আলম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন খ্যাতিমান গীতিকার জিকে দত্ত, কবি সুলতান আহমেদ, কবি অমিত চৌধুরী, গবেষক মুহম্মদ নুরম্নল ইসলাম, কবি রম্নহুল কাদের বাবুল, কবি খালেদ মাহবুব মোর্শেদ, কবি মানিক বৈরাগী, কবি শামীম আকতার, শিল্পী সুরকার আজম চৌধুরী, কবি রম্নদ্র শায়ক, শিল্পী বশিরম্নল আলম প্রমুখ।
অনুষ্ঠানে কক্সবাজার সঙ্গীতের ৬ কীর্তিমান ওসত্দাদ আবদুস শুক্কুর আজাদ, শিল্পী রায়হান উদ্দিন, কবি গীতিকার সিরাজুল হক সিরাজ, লোকশিল্পী আমানুলস্নাহ ও বুলবুল আকতার এবং অনুষ্ঠানের পৃষ্ঠপোষক গ্রীনডেল্টা হাউজিং এর চেয়ারম্যান নুরম্নল আমিনকে সম্মাননা পদক প্রদান করা হয়।

Post a Comment

0 Comments