Advertisement

রোডমার্চ সফল করতে জেলা বিএনপির প্রস্তুতি সভা

বার্তা পরিবেশক
দেশ বাঁচাও মানুষ বাঁচাও সস্নোগানকে ধারণ করে এই স্বৈরাচারী বাকঁশালী সরকারের পতন ত্বরান্বিত করতে এবং সংবিধানে "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা'' পূনর্বহালের দাবীতে বিরোধী দলীয় নেতা,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন্ন ৮ ও ৯ জানুয়ারী ২০১২ এর চট্টগ্রাম অভিমুখী রোড মার্চ সফল করতে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় গতকাল বিকালে শহরে অনুষ্ঠিত হয়। রোড মার্চ ও মহাসমাবেশ সফল করার লৰ্যে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে চকরিয়ার হারবাং এলাকায় গাড়ী বহর এসে পৌছলে জেলা বিএনপির নেতৃত্বে কয়েকশত গাড়ি বহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। রোডমার্চে জেলার প্রত্যনত্দ অঞ্চলের নেতাকমর্ীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করার জন্য নেতৃবৃন্দ আহবান জানান। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, জেলা শ্রমিকদলের আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, জেলা বিএনপির সদস্য আজমল হুদা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আকতার হোছাইন কুতুবী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমির আলী, সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল হক রাসেল, শহর যুবদলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন আফসেল, যুবনেতা শরীফ উদ্দিন বাবুল, শহর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম শাহীন, ছাত্রদল নেতা মাহছুমুল ইসলাম রাসেল, শাহ মোশাররফ হোসেন, যুবনেতা শাহীন, তারেক প্রমুখ।

Post a Comment

0 Comments