Advertisement

ঈদগাঁতে বিধবার বাড়ী ভাংচুর

সেলিম উদ্দীন
ককসবাজার সদরের ঈদগাঁও মেহেরঘোনায় দুবর্ৃত্তদের হামলায় এক বিধবা মহিলার ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ৬ জানুয়ারী সকাল ১০টায় ঈদগাঁও মেহেরঘোনায় দুবর্ৃত্তদের হামলায় মৃত এমদাদুল হকের স্ত্রী কামরুন্নাহারকে অর্তকিত হামলা চালিয়ে আহত করার পর ঘর ভাংচুর সহ বাড়ী ভিটার সীমানার টেংরা কেটে ফেলে। আহত মহিলাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। 

এদিকে দিন দুপুরে ছৈয়দ আলমের পুত্র ও মহিলা সন্ত্রাসী দিয়ে হামলা চালায়। হামলাকারীরা হলেন একই এলাকার ছৈয়দ আলমের পুত্র বোরহান উদ্দিন,জিল্লুর রহমান,কায়সার উদ্দিন,ছাদেকা,জোসনা,আজিজা সহ আরো কয়েকজন ভাড়াটিয়া বার্মাইয়া মাসত্দানদের নিয়ে এ হামলা চালাইয়া তার বাড়ী ঘর ভাংচুর করে। নিরূপায় হয়ে বিধবা মহিলা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কক্সবাজার মডেল থানায় অভিযোগ করার জন্য গেলে তাকে মোবাইলে জানে মেরে ফেলবে বলে হাঁকাবকা করিয়া আসিতেছে।
উল্লেখ্য যে, বিধবা মহিলার বসত ভিটার লোভ সামলাইতে না পেরে তারা ৩ বছর যাবৎ একটার পর একটা ঘটনা করে আসিতেছে। এদিকে আহত মহিলা কামরুন্নাহার প্রতিবেদককে জানান,আমার স্বামী মারা গেছে বিগত ৩বছর। এর পর থেকে এরা আমাকে বসত ভিটা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছে।
তাই সচেতন মহলের দাবী কি ভাবে নিরূপায় বিধবা মহিলা ৪সনত্দানের জননীর ঘরটি ভেঙ্গে দিল তার তদনত্দ পূর্বক চিহ্নিত সন্ত্রাসীদের শাসত্দির দাবী জানান। এ রিপোর্ট লিখা পর্যনত্দ মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments