শফিউল আলম নুরী
উখিয়ার মনখালী এলাকার কুখ্যাত সন্ত্রাসী আবছার ও তার বাহিনীর লোকেরা এক সুপারী ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় গতকাল ৭ জানুয়ারী সন্ত্রাসী আবছার কে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্দুল আলী।
অভিযোগে প্রকাশ, মনখালী গ্রামের মনির আহম্মদের ছেলে আবছার (৩৫) গত কয়েক বছর ধরে সমুদ্র উপকুলীয় এলাকায়, হত্যা, গুপ্ত হত্যা, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড, কাঠ ব্যবসা নিয়ন্ত্রন, নিরহ লোকজনদের মারধর সহ নানা অপরাধ জনক কাজ করে আসছিলেন। উক্ত সন্ত্রাসীর বিরুদ্ধে জোড়া খুন সহ বিভিন্ন অপরাধ জনক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে থানা ও আদালতে অসংখ্য মামলা আছে। উখিয়া থানায় দায়ের করা অভিযোগে প্রকাশ, গত ৫ জানুয়ারী রাত ৮ টার দিকে মনখালী গ্রামের মৃত আব্দু ছালামের ছেলে সুপারী ব্যবসায়ী আব্দুল আলী (৩৫) শাপলাপুর বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষে বাড়ী ফেরার পথে মনখালী ব্রিজের উপর পৌছলে সন্ত্রাসী আবছার ও তার সহযোগী ক্যাড়ার জিম্মত আলী (৪০) ও আবু তাহের (৩৪) ব্যবসায়ীকে মারধর করে নগদ ২২ হাজার ৩ শত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা জানিয়েছেন, মনখালী ও তৎ সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ আবছার ও তার বাহিনীর বয়ে উদ্ধেগ উৎকন্ঠার মধে বসবাস করছে। এলাকাবাসী তাকে গ্রেপ্তারের দাবী জনিয়েছেন।

0 Comments