Advertisement

মোবাইলে বাংলা কিপ্যাড ফেব্রম্নয়ারি থেকে

আগামী মাস থেকে বাংলা কিপ্যাড ছাড়া দেশে কোনো মোবাইল আসবে না। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ জানুয়ারির পর থেকে এটি কার্যকর হবে।
সম্প্রতি কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিটিআরসি সূত্র জানায়, কমিশনের এ সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই আমদানিকারকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আমদানিকারকদের হিসাবে দেশে প্রতি বছর প্রায় ৬০ লাখ মোবাইল ফোন আমদানি করা হয়।
রাহুলকে লৰ্য করে জুতা!
এবার জুতা ছুড়ে মারল ভারতের ৰমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল রাহুল গান্ধীকে। গতকাল উত্তরখণ্ডে নির্বাচনী জনসভায় ঘটনা ঘটে। এনডিটিভি খবরে বলা হয়েছে, উত্তরখণ্ড রাজ্যের বিকাশ নগরে নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় এক ব্যক্তি রাহুলের উদ্দেশ্যে এক পাটি জুতা ছুড়ে মারে।
টিভির ছবিতে দেখা যায়, জুতাটি রাহুলের গায়ে লাগেনি। তবে পুলিশ ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে।
উলেস্নখ্য, উত্তরখণ্ড রাজ্যে বিজেপির অবস্থান ভালো। আগামী নির্বাচনেও তারা ৰমতায় যাওয়ার বিষয়ে আশাবাদী। রাহুলের মা কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধীও কয়েকদিন আগেই রাজ্যে নির্বাচনী প্রচার চালিয়ে এসেছেন। এরপর গেলেন রাহুল। ভারতের ৰমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুলকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনে করা হয়।

Post a Comment

0 Comments