Advertisement

টেকনাফ সীমানত্দে ১১ মিয়ানমার নাগরিক পুশব্যাক : নৌকা জব্দ

কাইছার পারভেজ চৌধুরী
টেকনাফে ১১ মিয়ানমার নাগরিককে পুশব্যাক ও ১টি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি। ৬ জানুয়ারী শুক্রবার ভোর ৪টায় শাহপরীরদ্বীপ বিওপির জওয়ানরা দৰিণপাড়ার বেড়িবাঁধ থেকে অনুপ্রবেশকালে ৪ মহিলাসহ ৭ মিয়ানমার নাগরিককে আটক করে। পরে সকাল ১১টায় আটককৃতদের মিস্ত্রিপাড়া ঘাট দিয়ে

মিয়ানমারে পুশব্যাক করে বিজিবি জওয়ানরা। অপরদিকে দুপুর দেড়টায় নয়াপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা জাদীমুড়া খাল দিয়ে অনুপ্রবেশের সময় ৪ মিয়ানমার নাগরিককে আটক করে বিকাল ৪টায় একি পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠায়। এছাড়া বৃহস্পতিবার রাত ৮টায় নাফ নদী হতে হোয়াইক্যং বিজিবি সদস্যরা মিয়ানমারে পাচারকালে ৩৫ কেজি পাঙ্গাসসহ একটি কাঠের নৌকা জব্দ করে।
টেকনাফ ৪২ ব্যাটলিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments