মোবারক উদ্দিন নয়ন
টেকনাফে শাহপরীরদ্বীপে মালয়েশিয়া প্রবাসী বশির আহমদ (৩০) স্থানীয় তালিকা ভূক্ত আদম পাচারকারীর দালালের হাতে নির্মাম ভাবে খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শাহপরীরদ্বীপ মাঝের পাড়ায়। জানা যায়- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্ববিল এলাকার দিল মোহাম্মদের পুত্র বশির আহমদ (৩০) ৫ বছর পূর্বে মালয়েশিয়ায গিয়েছিল। সেখান থেকে সে ৩মাস আগে নিজ বাড়িতে চলে
আসেন। এ খবর শাহপরীরদ্বীপে আদম পাচারকারী দালালেরা যথাক্রমে মোঃ ইউনুছ ও আবুল বশর প্রবাসী বশির আহমদকে মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসার প্রলৌবন দিয়ে নিয়ে আসেন। দালালেরা প্রবাসী বশির আহমদকে প্রস্তাব দেন শাহপরীরদ্বীপ সাগর পথ হচ্ছে মালয়েশিয়ায আদম পাচারের নিরাপদ স্থান এবং আদম ব্যবসা করে এখানে প্রচুর অর্থ উপার্যন করা যায়। এতে প্রবাসী বশির আহমদ সম্মতি পেয়ে তার এলাকা হোয়াইক্যং থেকে ৮জন মালয়েশিয়াগামী আদমের কাছ থেকে জনপ্রতি এক লাখ বিশ হাজার টাকা করে অগ্রীম ৫লক্ষ বিশ হাজার টাকা স্থানীয় দালালে হাতে তুলে দেয়। উক্ত দালালেরা মালয়েশিয়া আদমপাচারের কালক্ষেপন এবং প্রতারণার আশ্রয় নিলে এতে প্রবাসী বশির আহমদ বেকায়দায় পড়ে যায়। ফলে বশির আহমদ গত ১০জানুয়ারী শাহপরীরদ্বীপ কুনারপাড়া তার ফুফু আম্মা মাহামুদা খাতুনের বাড়ীতে যায় এবং বিস্তারিত ঘটনা প্রকাশ করেন। সকাল ৭টায় সে একা মাঝেরপাড়াস্থ অলি আহমদের পুত্র আবুল বশর ও আব্দুল গফুরের পুত্র ইউনুছের বাড়ীতে প্রদত্ত টাকা জন্য যায়। উক্ত টাকা দালালের কাছ থেকে ফেরৎ চাইলে দালালেরা তাকে নির্মম ভাবে মারধর করে সে আত্নহারা হয়ে যায় পরে তার মুখে বিষ ঢেলে দেয় । এমতাবস্থায় তাকে স্থানীয় কয়েকজন যুবক সিএনজি গাড়ী করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার মরদেহ টেকনাফ থানার পুলিশ কক্সবাজার মর্গে প্রেরণ করে। প্রবাসী বশির আহমদের পিতা দিল মোহাম্মদ উক্ত ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমার ছেলে বশির আহমদের হত্যাকারী দালালের বিচার আমি আপনাদের হাতে দিলাম।

0 Comments