Advertisement

লিংকরোড থেকে ৯০ লাখ টাকার হিরোইনসহ আটক ২

মোবারক উদ্দিন নয়ন
টেকনাফ ৪২ বিজিবির জওয়ান ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস কক্সবাজারের লিংকরোড এলাকায় দূরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৯১ লাখ টাকা মুল্যের কেজি ৩শ' গ্রাম হিরোইনসহ ২ জনকে আটক

করেছে। পরে আটককৃতদের কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ ৪২ ব্যাটালিয়ান সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারী সকাল ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক কামরুজ্জামানের উপস্থিতিতে নায়েব সুবেদার আসাদের নেতৃত্বে টেকনাফ বিজিবি'র জওয়ানরা হানিফ পরিবহণের একটি বাসে তল্লাসী চালায়। এ সময় নজরুল ইসলাম ও মনির আহমদ নামের দু'ভাইকে আটক করা হয়। তাদের কাছে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৩শ' গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার আবুল কালামের পুত্র। হানিফ পরিবহণের ওই বাসটি ঢাকা থেকে কক্সবাজার হয়ে টেকনাফ যাচ্ছিল। তিনি আরো জানান, হিরোইনের চালানটি কুমিল্লা সীমান্ত দিয়ে এনে মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে টেকনাফ নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।

Post a Comment

0 Comments