Advertisement

সুন্দরবন কুরিয়ার সার্ভিস চকরিয়া শাখার ম্যানেজারকে পিটিয়ে হত্যা

এম,রায়হান চৌধুরী
চকরিয়া পৌর সভার বিনামারা এলাকায় পাওনা টাকা চাওয়ার জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির পিতা ফরুখ আহামদ ও অন্যান্য স্বজননেরা জানান, নিহত শফিউল আলম সুন্দরবন কোরিয়ার সার্ভিস চকরিয়া শাখার ম্যানেজারের দায়িত্বরত ছিল। গত ৮

জানুয়ারি রোববার সকাল ১০ টায় তার পিতার পাওনা চাচাত ভাই ফরিদের কাছ থেকে ২ হাজার ৪শত টাকা পরিশোধ করার জোর তাগাদা দিলে এতে সে চড়াও হয়ে শফিককে কাঠ দিয়ে প্রহার করে। এঘটনায় আহত ব্যক্তি স্থানীয় মান্যগন্য ব্যক্তিদের নিকট বিচার দায়ের করে, এরই প্রেক্ষিতে একই দিন সন্ধা ৭ টার সময় বিনামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ষ্টেশনে ফের বিচারে বসে।ঘটনার প্রত্যক্ষদশর্ী সুত্রে জানা যায়, বিচারে বসায় বাবুলের ইন্ধনে তার পুত্র ফরিদ উদ্দিন কাঠের বাটাম দিয়ে শফির মাতায় স্বজোরে আঘাত করলে সে তাৎক্ষনিক মাটিতে লুঠিয়ে পড়ে। এসময় আত্মীয় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। গতকাল ৯ জানুয়ারি সোমবার চিকিৎসারত অবস্থায় শফি (৫০)এর মৃতু্য ঘটে। এদিকে নিহতের পিতা ফরুখ আহামদ ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, ঘটনাকারির ভাই শামশুল আলম স্থানীয় রৌশন উদ্দিনের পুত্র মদ্যপায়ী নাছির উদ্দিন মৃত ইউসুপের পুত্র ইসমাইল ও আমির উদ্দিনের পুত্র শামশুল আলমের প্রত্যক্ষ সহযোগিতায় এ নৃশংস হত্যা কান্ড সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তির ২ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।এ ঘটনায় নিহতের পরিবার পরিজনে ও এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।

Post a Comment

0 Comments