রবিউল হাসান:
কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরার বহুতল বিশিষ্ট ভবন আল-ছফা কমপ্লেক্সের সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের খুঁটি ও বৈদ্যুতিক তার জড়িয়ে যাওয়ায় যেকোন ধরণের ভয়াবহ দূর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত ভবনটি থেকে বৈদ্যুতিক খুঁটিটি দুএক হাত দুরে
অবস্থিত হলেও খুঁটিটি বেঁকে যাওয়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তার গুলো উক্ত বিল্ডিং এর একটি ফ্ল্যাটের সংস্পর্শে জড়িয়ে রয়েছে। ফলে যেকোন মুহুর্তে বড় ধরনের মারাতক দূর্ঘটনা আতঙ্কে আছে স্থানীয়রা।
অবস্থিত হলেও খুঁটিটি বেঁকে যাওয়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তার গুলো উক্ত বিল্ডিং এর একটি ফ্ল্যাটের সংস্পর্শে জড়িয়ে রয়েছে। ফলে যেকোন মুহুর্তে বড় ধরনের মারাতক দূর্ঘটনা আতঙ্কে আছে স্থানীয়রা।
উক্ত ভবনের স্বত্তাধিকারী খোরশেদ আলমের কাছে মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমার দেখার বিষয় না, এগুলো বিদ্যুৎ অফিসের ব্যাপার। তাছাড়া তিনি ক্ষমতাসীন কিছু নেতার-কর্মীর পরিচয়ে দম্ভোক্তি দিয়ে ফোন রেখে দেন। তবে বিদ্যুৎ বিভাগেরও কিছু দূর্নীতি ও অনিয়ম নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
ছবি ক্যাপশন: বৈদ্যুতিক তারের খুঁটিটি বেঁকে যাওয়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তার গুলো উক্ত বিল্ডিং এর একটি ফ্ল্যাটের সংস্পর্শে জড়িয়ে রয়েছে।

0 Comments