৫ দালালের বিরুদ্ধে মামলা
জিয়াউর রহমান জিয়া, টেকনাফ ॥
জানা যায়, গতকাল ১০ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাহারছরা পুলিশ ফাঁড়ীর আইসি এসআই মাসরুল হকের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ শীলখালী সাইক্লোন শেল্টারস্থ সাগর তীরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রক্কালে ৪ মিয়ানমার নাগরিক তমব্র এলাকার মৃত আবু ছিদ্দিকের পুত্র জাকির আহমদ (৫৫), আব্দুল জলিলের পুত্র ইমাম হোসেন (২৩), কোলিং থং এলাকার নুর মোহাম্মদের পুত্র মুফিজ আলম (৪৬), রাশিদং এলাকার মোঃ ইয়াছিন (৩৫), ৮ স্থানীয় বাংলাদেশী নাগরিক বাহারছরা উত্তর শীলখালী এলাকার নুরুল ইসলামের পুত্র শফিক আলম (২০), নুর আহমদের পুত্র হোছন আহমদ (৪৫), আব্দুশ শুক্কুরের পুত্র ফিরোজ (১৯), সবিরানের পুত্র ফরিদ আলম (৩৫), আজিজুর রহমানের পুত্র আব্দুল্লাহ (২০), সিকান্দর আলীর পুত্র মোঃ হোছাইন (২২), জাহাজপুরা এলাকার আব্দুল খালেকের পুত্র হাবিবুল্লাহ (২৫), শাহপরীরদ্বীপ এলাকার আব্দুর রশিদের পুত্র জাহেদ হোছন (২০), এবং ২ দালাল বাহারছরা উত্তর শীলখালী এলাকার সোনা আলীর পুত্র বশির আহমদ (৪২), শাহপরীরদ্বীপের মৃত সোলতান আহমদের পুত্র আব্দুল মালেকসহ (৪০) ১৪ জনকে আটক করে।
ডিউটি অফিসার এসআই নুপুর জানান, সকাল ১০টার দিকে কনস্টেবল তপন দে বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয় এবং তাদের কোর্টে চালান দেয়া হয়। এদিকে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার প্রচারকারি ৫ সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। তারা হল উত্তর শিলখালি এলাকার শামশুদ্দিন মেম্বর প্রকাশ বাঘ শামশু, অচিউর রহমান প্রকাশ লেইট্টা, ছৈয়দুল্লাহ, এরশাদ, শাহপরীর দীপ এলাকার দলো হোছন।
টেকনাফ থানার ওসি মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

0 Comments