Advertisement

পেকুয়ায় সন্ত্রাসী হামলায় স্কুল ছাত্র আহত


শেখ মোহাম্মদ হানিফ, পেকুয়া॥
পেকুয়ায় সন্ত্রাসী হামলায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করানো হয়েছে। আহত স্কুল ছাত্রের নাম আমজাদ হোসেন (১৩)। সে টৈটং উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র ও কাছারী পাড়ার এলাকার মৌলভী আবুল হোছাইনের পুত্র। ১০ডিসেম্বর শনিবার সকাল ৮টায় টৈটং ইউনিয়নের কাছারী পাহাড় এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমজাদ হোসেন স্কুলের বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার সময় úূর্ব শত্র“তার জের ধরে পথিমধ্যে স্থানীয় মৃত ফজলুল করিমের পুত্র আব্দুল মালেক, কালু ও নুরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন তাকে ধরে বাড়িতে নিয়ে নির্যাতন ও হামলা চালায়। এতে ওই স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, তার মাথায় দুইটি কোপ রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments