Advertisement

মেরিন ড্রাইভ রোড ও ঝিলংজায় অবৈধ গাড়ি আটকাভিযান


নিজস্ব প্রতিবেদক 
গতকাল থেকে টু্যরিস্ট পুলিশের অধীনে মেরিন ড্রাইভ সড়ক ও ঝিলংজায় লাইসেন্সবিহীন গাড়ি আটক অভিযান শুরম্ন হয়েছে। রাসত্দা সংস্কারসহ নানাবিধ কারণে শহরের যানজট বৃদ্ধি পেয়েছে। অসাধু, অসচেতন ব্যক্তিদের লাইসেন্সবিহীন গাড়ি চালনা রোধ এবং শহরের যানজট কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য লাইসেন্সবিহীন গাড়ি আটক করা হচ্ছে বলে জানা টু্যরিস্ট পুলিশ মাঃ থোয়াইন। সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যনত্দ কলাতলী মেরিন ড্রাইভ সড়কে প্রায় ১৫টি লাইসেন্সবিহীন মোটর বাইক আটক করা হয়েছে। উলেস্নখ্য, যে সব বৈধ বা অবৈধ বাইকে ২ জনের বেশি আরোহী রয়েছে এবং যাত্রীবিহীন অবৈধ গাড়ি রয়েছে সেগুলোও আটক করা হচ্ছে বলে জানান, টু্যরিস্ট পুলিশ। তীব্র গতিতে গাড়ি চালানোর কারণে অনেক গাড়িই আটক করা যাচ্ছে না অভিযোগ করেছে টু্যরিস্ট পুলিশ।

Post a Comment

0 Comments