Advertisement

সদর উপজেলায় মোটর সাইকেল চুরির হিড়িক


ফারহানা জান্নাত সাকি 
সদর উপজেলাসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলায় মোটর সাইকেল চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানা যায়, গতকাল ঝিলংজার প্রাণকেন্দ্র লিংকরোডে এ রকম একটি চিত্র দেখা যায়। 
প্রত্যৰ দর্শী সুত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার সময় অজ্ঞাত পরিচয়ের ২ যুবক/যুবতী আকস্মিক একটি মোটর সাইকেল পার্কিং করে লিংকরোডের আরিফ মার্কেটের সামনে। কিছুৰণের মধ্যেই বুঝা যায় যে, গাড়িটির আর কোন মালিক নেই। এভাবে ঘন্টার পর ঘন্টা অপেৰা করার পরও উলেস্নখযোগ্য কাউকে মালিক হিসেবে পাওয়া যায়নি। পরে অবশ্য কয়েকজন যুবক নিজেদেরকে গাড়ির মালিক পরিচয় দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু তাদের হাতে কোন ধরনের কাগজপত্র সঠিক পাওয়া যায়নি। পরে উক্ত মার্কেটের মালিক আলী আহমদ কোম্পানী গাড়িটি নিজের জিম্মায় রেখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে ফেরত দেওয়ার কথা বলেন। সচেতন মহল এ ধরনের ঘটনার ব্যাপারে প্রশাসনের নজরদারি কামনা করেন।

Post a Comment

0 Comments