Advertisement

হোয়াইক্যংয়ে কর্মসংস্থান প্রকল্পে হরিলুট

জাইতুন নাহার ইতু 

টেকনাফে কর্মসৃজন প্রকল্পে চলছে হরিলুট। ২৭ ডিসেম্বর হোয়াইক্যং ইউনিয়নে সরেজমিন পরিদর্শনে কর্মসংস্থান প্রকল্পের কাজের অনিয়মের ভয়াবহ চিত্র দেখা যায় । এই ইউনিয়নের ঝিমংখালী বিজিবি ক্যাম্প সড়ক, কাঞ্জর পাড়া মসজিদের পাশ্বের ছড়া পুন:খনন ও রইৰং পুটিবনিয়া রাসত্দা সংস্কার কাজে প্রতিদিন ১৫৫ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও বিজিবি ক্যাম্প সড়ক সংস্কার কাজে কোন শ্রমিকের খোঁজ মেলেনি। তবে
বিজিবি ক্যাম্প সড়কের বিপরীতে ফরেস্ট অফিস সংস্কারে পাওয়া গেল ১৭ জন শ্রমিককে। তারা একটি পাহাড় কেটে রাসত্দায় মাটি দিচ্ছিল, তাদের মধ্যে অধিকাংশই শিশু শ্রমিক । এখানে কর্মরত শিশু শ্রমিক মুন্না (বয়স ১৬),রাহমত উলস্নাহ (১৪),ও জামালের-(১৫),কথা বলে কবে থেকে কাজ করছে জানতে চাইলে জানায়,কেউ দুই দিন আগে,আর একজন জানায় সে এক সপ্তাহ থেকে কাজ করছে। এই প্রকল্পের মাঝি আবুল মঞ্জুর জানায়,নুর আহমদ মেম্বার তাকে চুক্তিতে কাজটি দিয়েছে। এই প্রকল্পের মসজিদের পাশের ছড়া খনন কাজে গিয়ে ১৮ জন শ্রমিককে কাজে পাওয়া গেল। এই প্রকল্পের মাঝি সিকদার আহমদ জানায়, তারা মোট ৪৯ জন শ্রমিক ছড়া খননের কাজটি করছিল। তবে তাদের মধ্য থেকে ৩০ জনকে চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী তার নিজস্ব একটি কাজে নিয়ে যাওয়ায় সবাই কাজে নেয়। প্রকল্পের অপর অংশ পুটিবনিয়া রাসত্দা সংস্কার কাজে কোন শ্রমিককে পাওয়া যায়নি। ৭ লৰ ৪৪ হাজার টাকার বিপরীতে প্রকল্পের ১৫৫ শ্রমিকের মধ্যে মাত্র ৩৫ জন কাজ করছে অবশিষ্ট শ্রমিক কোথায় তা জানতে এ প্রকল্পের সভাপতি জাহেদ হোসেন মেম্বারের কাছে মুটোফোনে জানতে চাইলে তিনি এই(৩ নং) প্রকল্পের দায়িত্ব তার নয় বলে জানান। তবে পি আই ও অফিস থেকে সরবরাহ করা তালিকায় এই প্রকল্পের সভাপতি হিসাবে তার নাম রয়েছে। 
হোয়াইক্যং ইউনিয়নের ৪ নং প্রকল্প কম্বনিয়া মসুজদ হইতে বড় ছড়ার পাশ্বের রাসত্দা হইয়া নবী হোসনের বাড়ী হইতে শিয়াল্যা পাহাড় পর্যনত্দ পশ্চিম সাতঘরিয়া পাড়া কবরস্থান পর্যনত্দ ও ধলস্না খালের উত্তর পাশ্বর্ে পুন: খনন কাজে প্রতিদিন ১২৮ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও প্রকল্পের নামের সাথে কাজের কোন মিল খুঁেজ পাওয়া যায়নি। এখানে কম্বনিয়া পাড়া এলাকায় গিয়ে রাসত্দা সংস্কার কাজে ৩২ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। এছাড়া প্রকল্পের অপর একটি অংশের দায়িত্ব প্রাপ্ত প্রবীন মেম্বার রওশন আহমদের সাথে কথা বলে জানা গেছে তার তত্বাবধানে ২১ জন শ্রমিক কাজ করছে। এ প্রকল্পের দুই অংশে ১২৮ জন শ্রমিকের স্থলে মোট ৫৩ জন শ্রমিক কাজ করছিল অবশিষ্ট ৭৫ জন শ্রমিকের কোন অস্থিত্ব খুঁেজ পাওয়া গেলনা। এ প্রকল্প কাজের সভাপতি সংরৰিত মহিলা মেম্বার সেনুয়ারা বেগমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
হোয়াইক্যং ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে এত সব অনিয়মের ভিডিও চিত্রসহ তদারকি কর্মকতর্া সহকারী মাধ্যমিক শিৰা অফিসারের সাথে দেখা করে প্রকল্পের কাজের বাসত্দব চিত্র তুলে ধরলে তিনি তাৎৰনিক সংশিস্নষ্ট জনপ্রতিনিধিদের সাথে এই প্রতিবেদকের সামনে মুটোফোনে কত শ্রমিক কাজ করেছে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা অতিরিক্ত শ্রমিকের হিসাব দিলে তদারকি কর্মকতর্া ভিডিও চিত্রে কত শ্রমিক পাওয়া গেছে তা জানিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তবে তিনি এ প্রকল্পে রাজনৈতিক চাপের কারনে স্বাধীনভাবে কাজ করতে না পারার কথা স্বীকার করেন। তিনি আরও জানান, টেকনাফ কর্মসৃজন প্রকল্পের সদস্য সচিব উপজেলা প্রকল্প কর্মকতর্ার সমন্বয়ে হোয়াইক্যং ইউনিয়নে ৪টি প্রকল্প ১৯ নভেম্বর হতে শুরম্ন হয়েছে। ৪ কিসত্দিতে ২৩ ডিসেম্বর পর্যনত্দ ১ নং প্রকল্পে ৪ লাখ ৪৮ হাজার টাকা, ২ নং প্রকল্পে ৩ লাখ ৫০ হাজার টাকা, ৩ নং প্রকল্পে ৫ লাখ ৫ শত টাকা, ৪ নং প্রকল্পে ৪ লাখ ৫১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছেন। 
এ দিকে টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া ইতিমধ্যে কর্মসংস্থান প্রকল্পের হরিলুট বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে ৬টি ইউনিয়নের ২৩টি প্রকল্পের কাজ না করে ১৯ নভেম্বর হতে শুরম্ন হয়েছে দেখিয়ে ব্যাংক কর্মকতর্াদের যোগসাজসে সংশিস্নষ্টরা ৪০ লৰাধিক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন। অতিদরিদ্রের কর্মসংস্থানের মহৎ এ প্রকল্পে যৎ সামান্য কাজ করে বাকি টাকা উলেস্নখিতরা পকেটস্থ করছেন বলে জানায়। তিনি আরো উল্যেখ করেন যে, গত ২৮ নভেম্বর উপজেলা সমন্বয় সভায় হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান জানায়, ১ নং ওয়াডের প্রকল্পটি ২৩ নভেম্বর শুরম্ন হয়। অন্য প্রকল্প গুলো ২৬ নভেম্বর থেকে শুরম্ন করা হয়েছে। অথচ ১৯ নভেম্বর কাজ শুরম্ন দেখিয়ে ভূয়া বিল ভাউচার তৈরী করে হ্নীলা কৃষি ব্যাংক থেকে শ্রমিকের মজুরীর টাকা উত্তোলন করা হয় । সমন্বয় সভায় ইউপি চেয়ারম্যানের বক্তব্যের সাথে টাকা উত্তোলনের চিত্র থেকেই লুটপাতের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। 
এভাবেই লুটপাতের মাধ্যমে সরকারের একটি মহৎ উদ্যোগকে ব্যার্থতায় পর্যবসিত করছে দুনর্ীতিবাজ ও লুটেরারা।

Post a Comment

0 Comments