Advertisement

আলীকদমে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার


চিংমে প্রু মার্মা , বান্দরবান :
বান্দরবানের আলীকদম-থানছি সড়কে পনের কিলোমিটার নামক এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। 
আজ বুধবার সকালে ম্রো যুবকদের সহায়তায় সেনাবাহিনীর টহল দল অস্ত্র ও গুলি উদ্ধার করে একটি গোপন আস্তানা থেকে। 
আলীকদম থানার এসআই রফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানের আগেই সন্ত্রাসীরা গা ঢাকা দেয়। তবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ধরার জন্যে অভিযান অব্যাহত  রেখেছে বলে পুলিশ সুত্র জানিয়েছে। 

Post a Comment

0 Comments