Advertisement

কক্সবাজারে দুটি অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি


কক্সবাজার:
কক্সবাজার শহর ও সদরে দুটি অগ্নিকাণ্ড সংঘঠিত হয়েছে। এ দুটি অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার সম্পদ রক্ষা পায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
সুত্র জানিয়েছে, কক্সবাজার শহরতলীর বাস টার্মিনালের  পশ্চিম লার পাড়ার  মোহাম্মদ সরওয়ারের ছনের ঘরে ১৪ ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ড সংঘঠিত হয়। এতে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় দু’লাখ টাকার ক্ষতি সাধিত হয়। 
অপরদিকে কক্সবাজার সদরের খরুলিয়ার উত্তর পাতলীর নুরুল হকের বাড়িতে অপর অগ্নিকাণ্ড সংঘঠিত হয়। এতে বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। দুটি অগ্নিকাণ্ডের ব্যাপারে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বাবু দোলন আচার্য্য সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments