টেকনাফ:
টেকনাফে ইয়াবার বিশাল চালান আটক করেছে কোস্ট গার্ড। কক্সবাজারের স্মরণকালে এ ইয়াবার চালান আটকের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ১৪ ডিসেম্বর ভোররাতে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ৬৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ৩ কোটি ১৫ লাখ টাকা। কোস্ট গার্ড স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার ভোর ৫টায় সাবরাংয়ের নয়াপাড়াস্থ নাফনদী সীমান্ত এলাকা দিয়ে
প্রভাবশালী পাচারকারী সিন্ডিকেট মায়ানমার থেকে ইয়াবার চালান কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে। এ সময় পাচারকৃত ইয়াবা নদীতে নিক্ষেপ করে পাচারকাজে ব্যবহৃত ৩টি ইঞ্জিন চালিত নৌকা দিক-বিদিক পালিয়ে গেলে কোস্ট গার্ড সদস্যরা নদীতে নিক্ষেপ করা ইয়াবার বস্তাগুলো উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে বিভিন্ন জাতের মূল্যবান ইয়াবা রয়েছে। আটক ইয়াবা কক্সবাজার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সোপর্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী পেটি অফিসার মোঃ তারেক মোস্তফা জানান- মিয়ানমার থেকে সিন্ডিকেট চক্র একটি বোটে করে এ বিশাল চালান পাচারের সময় অপর দুটি বোট পাহারা দেয়। রাত ১২টা থেকে তাদের গতিবিধি লক্ষ্য করে ভোর রাতে অপারেশন সফল করা হয়। উল্লেখ্য: দীর্ঘদিন টেকনাফে ইয়াবা পাচার অপ্রতিরোধ্য হয়ে উঠে। দেশের বিভিন্ন স্থানে মরণনেশা ইয়াবা পাচারের মহৌৎসব শুরু হয়। বুধবার আটককৃত ইয়াবার চালান পাচারের ঘটনায় টেকনাফের প্রভাবশালী গড ফাদাররা জড়িত রয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়। সাম্প্রতিকালে এ বিশাল চালান আটক হলেও সিন্ডিকেট গড ফাদারদের আটক করতে পারেনি প্রশাসন।

0 Comments