আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার দায়ের কোপে বৃদ্ধ চাচা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৯ ডিসেম্বর উপজেলার হোয়ানক ইউনিয়নে।
জানা যায়, গত শুক্রবার বিকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকার মৃত বাচা মিয়ার পুত্র নুরুল ইসলাম ৬৫কে পূর্ব শত্রতার জের ধরে একই এলাকার আপন ভাতিজা আব্দুল করিমের পুত্র মোঃ আলম দা দিয়ে এলোপাতাড়ি খুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পারিবারিক সুত্রে জানা গেছে।

0 Comments