সাইফুল চৌধুরী, টেকনাফ:
টেকনাফ লেদায় নানান জল্পনা কল্পনা শেষে প্রশাসনের বাধা তোয়াক্কা না করে মাসব্যাপী বিজয় মেলার নামে অশ্লীল পুতুল নাচ-গান, সার্কাস ও র্যাফেল ড্র নামের জুয়ার আসর
চলছে। মেলার নাম দিয়ে প্রশাসনের বাধা অমান্য করে নগ্ননাচ ও জুয়ার আসর বসাতে কিছু অসাধু ব্যক্তি ক্ষমতাসীনদের সাথে আতাত করে এ মেলা চালাচ্ছে। এনিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
চলছে। মেলার নাম দিয়ে প্রশাসনের বাধা অমান্য করে নগ্ননাচ ও জুয়ার আসর বসাতে কিছু অসাধু ব্যক্তি ক্ষমতাসীনদের সাথে আতাত করে এ মেলা চালাচ্ছে। এনিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
এলাকাবাসীদের অভিযোগে জানা যায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামে একটি মহল দীর্ঘদিন ধরে বিজয় মেলার নামে সার্কাস ও পুতুল নাচের নামে নগ্ন নাচ চালাতে মঞ্চ এবং কে পি এস র্যাফেল ড্র নামের জুয়ার আসর বসিয়েছে। গত মাস দুয়েক ধরে একটি চক্র একাধিকবার সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অসামাজিক, অশ্লীল নাচ-গান, জুয়ার আসর, সার্কাস আয়োজনের চেষ্টা করে প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টা করে। প্রশাসন এলাকায় শান্তি, শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের অসামাজিক কাজে অনুমতি দেয়নি। মেলার আয়োজকরা শেষমেষ ক্ষমতাসীনদলের প্রভাব দেখিয়ে মেলার নামে অশ্লীল নাচ-গান, জুয়ার আসর, সার্কাস আরম্ভ করে। প্রশাসনের অনুমতি না নিয়ে কিভাবে বা কার জোরে এ অনুমতি বিহীন অবৈধ আসর চলছে এতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে মেলা উদযাপনের চেষ্টা করলে পুলিশ ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টেকনাফ মডেল থানার একদল পুলিশ মেলা স্থলে গিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে পন্ড করে দেয়। কিন্ত গত বৃহষ্পতিবার ক্ষমতাসীনদের ক্ষমতা বলে আকষ্মিক মেলা উদ্বোধন করে সারারাত জুয়া ও নগ্ননাচের আসর চলে। শেষ খবর পাওয়া (৯ ডিসেম্বর রাত ৯:৪০ মিনিট)এ মেলা সরগরম ভাবে চলছে।
এ ব্যাপারে টেকনাফ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক জানান, অনুমতি বিহীন অবৈধ এ আসর উচ্ছেদ করতে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


0 Comments