প্রেস বিজ্ঞপ্তি॥
চকরিয়া-পেকুয়া দায়িত্ব প্রাপ্ত এমপি আলহাজ্ব সাঁিফয়া খাতুন সড়ক দূর্ঘটনায় আহতের সংবাদে সমবেদনা জ্ঞাপন ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাব। বুধবার সন্ধ্যায় কলেজ গেইট চৌমূহনীস্থ ক্লাব মিলনায়তনে পেকুয়া উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সমূদ্রবার্তা, দৈনিক নয়াবাংলা ও দৈনিক গণ জাগরনের পেকুয়া প্রতিনিধি সাংবাদিক এস. এম. ছগীর আহমদ আজগরীর উদ্যোগে আয়োজিত ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলাম হিরুর পরিচালনায় অনুষ্টিত এক দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দৈনিক সমকালের প্রতিনিধি মুহাম্মদ গিয়াসুদ্দিন, সহ-সভাপতি দৈনিক কক্সবাজারের পেকুয়া অফিস রিপোর্টার মো: হাসেম, কোষাধ্যক্ষ সাংবাদিকন মো: ফারুক, দৈনন্দিনের রিপোর্টার এম, কে, নাজিম উদ্দিন, কক্সবাজার বাণীর প্রতিনিধি এম. ছিদ্দিক আহম্মদ, ক্লাবের সদস্য আবুল হাসনাত,,দৈনিক ডেসটিনির প্রতিনিধি বি, এম. ছিদ্দিক, বিশ্ব বার্তার মিল্টন কান্তি সূশীল, আলোর জগতের ওয়াহিদ মুরাদ প্রমুখ। আলোচনা ও দোয়ায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) র দায়িত্বপ্রাপ্ত সাংসদ জননেত্রী সম্প্রতি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আলহাজ্ব সাফিয়া খাতুন এমপি আহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়ে সাংসদের আশু সুস্থতা কামনা করে মহান সৃষ্টি কর্তার দরবাওে প্রার্থনা ও আপামর মানূষের দোয়াও কামনা করেন। উল্লেখ্য যে, গত ৬ই ডিসেম্বর ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রাম আসার সময় মেঘনা ব্রীজ পাড় হয়ে তিনি যান্ত্রিক ত্রুটির কারনে সড়ক দূর্ঘটনায় পতিত হলেও মহান আল্লাহর রহমতে তিনি রক্ষা পান।

0 Comments