Advertisement

উখিয়া উপজেলা পরিষদের জায়গা দখল করে মাঠি ভরাট


শেখ রাকিব, উখিয়া থেকে:          
প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে এলাকার কতিপয় ভূমিগ্রাসী চক্র উখিয়া উপজেলা পরিষদের খাস জায়গা দখল করে মাঠি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। ফলে পানি নিষ্কাষনের পথরুদ্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনা ও স্বভাবিক পরিবেশের মারাত্মক বিপর্যয় হওয়ার আশংখা করছেন এলাকাবাসী। এ ঘটনা নিয়ে সরকারী কর্মকর্তা ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সরজমিন ঘটনাস্থল পরির্দশন করে দেখা যায় এলাকার কতিপয় ভূমিগ্রাসী চক্র গত কয়েক দিন ধরে সরকারী বন ভূমির পাহাড় কাটা মাঠি দিয়ে উপজেলা পরিষদের দিঘি ও রাস্তা সংলগ্ন বিপুল পরিমাণ সরকারী খাস জায়গা ভরাট করে আসছে। মাঠি ভরাটের ফলে এক দিকে উখিয়া খাদ্য গুদামের ভাউন্ডারী ওয়াল মাঠির নিচে চাপা পড়ে যাচ্ছে। অন্য দিকে উপজেলা পরিষদের একমাত্র রাস্তা ও দিঘি হুমকির সম্মুখি। একই ভাবে আগামী বর্ষা মৌসুমে পানি নিস্কাসনের পথরুদ্ধ হয়ে পড়ার কারণেই উখিয়া সদর এলাকা জলাবদ্ধতার শিকার হয়ে শত শত পরিবার, ব্যবসায়ী তথা সরকারী আবাসন সমস্যার সম্মুখিন হতে পারে বলে দাবী করছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন উপজেলা পরিষদে খাস জায়গা ভরাট না করার জন্য তাদেরকে নিষেধ করা হয়েছে। তিনি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Post a Comment

0 Comments