শেখ রাকিব, উখিয়া থেকে:
উখিয়ার উপকূলে জালিয়াপালং ইউনিয়নের বাইলাখালী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি তেলবাহী ভাউচার খাদে পড়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর সকাল ৯টায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রর্ত্যক্ষদর্শীর বিবরণে জানা গেছে, যমুনা অয়েল কোম্পানী লিঃ এর একটি তেলবাহী ভাউচার টেকনাফ শামলাপুর বাজারে তেল সরবরাহ দিয়ে ফিরে আসার সময় বাইলাখালী এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালক চট্টগ্রাম পাহাড়তলী গ্রামের জামাল উদ্দিন (৩৫), হেলপার শামশুল আলম (৩০) গুরুতর আহত হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


0 Comments