Advertisement

বাকঁখালী রাবার ড্যাম পাম্পে ত্র“টি পরিদর্শন


সোহরাব হোসেন চৌধুরী:
কক্সবাজার বাকঁখালী রাবার ড্যাম পাম্পের ত্র“টি চিহ্নিত হওয়ায় চাষাবাদে বিঘœ ঘটার শংকা করছেন চাষীরা। এ কারণে চলতি শুস্ক মৌসুমে পানির অভাব ও হতে পারে বলে এলাকাবাসী জানায়। ১৩ ডিসেম্বর রাবার ড্যাম পরিদর্শনে ঢাকা থেকে একটি পরিদর্শন টীম এসেছেন বলে সূত্রে জানা যায়। 
সরেজমিনে গিয়ে জানা য়ায, বিগত’ ৯৫ সালে বাকঁখালী রাবার ড্যাম নির্মিত হয়। বাকঁখালী রাবার ড্যামটি সদরের ঝিলংজা চাঁেন্দর পাড়ায়
অবস্থিত। রাবার ড্যামটির মাধ্যমে শুস্ক মৌসুমে মিঠা পানি মজুদ করে আমন সহ ক্ষেত-খামারের চাষাবাদ করা হয়। সদরের ঝিলংজা, পিএমখালী ও রামুর মিঠাছড়ি, চাকমারকুল ও রাজারকুল এ পাঁচ ইউনিয়নের চাষীদের সুবিধার কারণে রাবার ড্যামটি পাম্পিং করে  প্রতিবছর ২৫ ডিসেম্বর হতে মে পর্যন্ত মিঠা জমা করে রাখে। যার ফলে চাষীরা ভাল ভাবে চাষ করে যায়। শুস্ক মৌসুমে পানির সংকট থাকে না। গত কয়েকদিন ধরে রাবার ড্যামটির পাম্প ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় চাষীরা শংকায় রয়েছে বলে জানা গেছে। 
রাবার ড্যাম’র কেয়ারটেকার মোঃ সেলিম জানায় পাম্প মেশিনে ক্রটি ধরা  পড়ার সাথে সাথে টেকনেশিয়ান দ্বারা মেরামত চলছে। শিগ্গির চালু হবে বলে ও তিনি জানায়। অপরদিকে ঢাকা থেকে গতকাল একটি টীম রাবার ড্যাম পরিদর্শনে এসেছেন। বাকঁখালী রাবার ড্যাম’র ১৮ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এ কমিটিতে সদর ইউএনও  সভাপতি, রামু ইউএনও যুগ্ন সভাপতি সহ ও ৫ ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান সহ আরও  বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ রয়েছেন। এছাড়া ১২ জন নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি সহ ব্লক কমিটি ও রয়েছে বলে জানা যায়। পাম্পে ত্র“টির ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সদর ইউএনও আমির আবদুল্লাহ মোহাম্মদ মনঞ্জুরুল করিম জানান, রাবার ড্যামে এরকম মেজর কোন সমস্যা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাকঁখালী রাবার ড্যামটির তত্ত্বাবধান করা হয়ে থাকে। সিডিউল অনুযায়ী রাবার ড্যামটি পাম্পিং করে চাষাবাদের জন্য পানি জমা করে রাখা হয়। আবার বর্ষা মৌসুমে প্রবল জোয়ারে লবনাক্ত পানি প্রবাহিত হলে তখনও রাবার ড্যামটি পাম্পিং করা হয় থাকে বলে  কেয়ারটেকার জানায়। ৫ ইউনিয়নের চাষীরা আগের মত যথা নিয়মে রাবার ড্যামটিকে পাম্পিং অব্যাহত রেখে চাষাবাদ যাতে ব্যাহত না হয়  তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Post a Comment

0 Comments