Advertisement

৬১ জেলা পরিষদে আওয়ামী লীগ নেতাদের প্রশাসক নিয়োগ : কক্সবাজারে সাবেক এমপি মোস্তাক আহমদ


দেশের ৬১টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কক্সবাজারে নিয়োগ পেয়েছেন সাবেক এমপি ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী।
জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত প্রতিনিধি না আসার আগ পর্যন্ত সরকার মনোনিত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন।নিয়োগপ্রাপ্ত সবাই আওয়ামী লীগের নেতা।
পার্বত্য তিনটি জেলায় চেয়ারম্যানরা আগে থেকেই এ দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জেলা পরিষদে প্রশাসকরা হলেন: লালমনিরহাটে মতিয়ার হোসেন, পঞ্চগড়ে আবু বকর সিদ্দিক, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, জয়পুরহাটে সোলেমান আলী, চাপাইনবাবগঞ্জে, মঈন উদ্দিন, রাজশাহীতে মাহবুব জামাল, নীলফামারীতে মমতাজুল ইসলাম, রংপুরে অ্যাডভোকেট রেজিনা রাজ্জাক, গাইবান্ধায় সৈয়দ শামসুল আলম, নাটোরে সাজেদুর রহমান, পাবনায় সাইদুল হক চুন্নু, কুড়িগ্রামে মেজর জেনারেল অব. আমসা আ আমিন, নওগাঁয় অ্যাডভোকেট ফজলে রাবিব, ঠাকুরগাঁওয়ে সাদেক কোরেশী, সিরাজগঞ্জে আবদুল মজিদ মন্ডল ও বগুড়ায় ডা. মকবুল হোসেন।
সুনামগঞ্জে ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিলেটে আবু সুফিয়ান, হবিগঞ্জে ডা. মুশফিকুর রহমান চৌধুরী ও মৌলভীবাজারে সাবেক এমপি আজিজুর রহমান।
ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেট এমদাদুল বারী, কুমিল্লায় মো. ওমর ফারুক চৌধুরী, চাঁদপুরে লে. কর্নেল অব. আবু ওসমান চৌধুরী, নোয়াখালীতে ডা. এ বি এম জাফর উল্লাহ, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী, লক্ষীপুরে শাহজাহান কামাল, চট্টগ্রামে এম এ সালাম ও কক্সবাজারে মোস্তাক আহমদ।
নরসিংদীতে অ্যাডভোকেট আসাদুজ্জামান, কিশোরগঞ্জে জিল্লুর রহমান, ময়মনসিংহে অ্যাডভোকেট জহিরুল হক, টাঙ্গাইলে ফজলুর রহমান, ঢাকায় হাসিনা দৌলা, নারায়ণগঞ্জে আবদুল হাই, গাজীপুরে আখতারুজ্জামান, নেত্রকোনায় মতিউর রহমান, জামালপুরে মোহাম্মদ শহিদুল্লাহ, শেরপুরে অ্যাডভোকেট মো. আবুদল হালিম, মুন্সীগঞ্জে মহিউদ্দিন আহমেদ, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিন, রাজবাড়ীতে আকবর আলী ও  গোপালগঞ্জে অ্যাডভোকেট কাজী আবদুর রশীদ, মাদারীপুরে মিয়াজ উদ্দিন খান, ফরিদপুরে কাজী জয়নাল আবেদীন ও শরীয়তপুরে মুজিবুর রহমান।
বাগেরহাটে শেখ কামরুজ্জামান খান, নড়াইলে অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, বরিশালে ডা. মোখলেছুর রহমান, পটুয়াখালীতে মোশাররফ হোসেন, ভোলায় আবদুল মুমিন, পিরোজপুরে আকরাম হোসেন, ঝালকাটিতে শাহ আলম, বরগুনায় জাহাঙ্গীর কবির, চুয়াডাঙ্গায় মেজর অব. আলিমুজ্জামান জোয়ার্দ্দার, কুষ্টিয়ায় জাহিদ হোসেন জাফর, মেহেরপুরে অ্যাডভোকেট মেয়াজান আলী, ঝিনাইদহে ওয়াহিদ জোয়ার্দ্দার, মাগুরায় অ্যাডভোকেট সৈয়দ শফিকুল ইসলাম, সাতক্ষীরায় মনসুর আহমদ, খুলনায় শেখ হারুন অর রশীদ এবং যশোরে শাহ হাদিউজ-জামান।

Post a Comment

0 Comments