Advertisement

কক্সবাজার-চট্রগ্রামের ১৯টি রুটে বাস ধর্মঘট ॥ পর্যটকসহ যাত্রীরা চরম দুর্ভোগে


এম,শাহজাহান চৌধুরী শাহীন:
সাত দফা দাবিতে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কসহ ১৯টি রুটে মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার ভোর থেকে কক্সবাজার-চট্রগ্রাম সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ডিসেম্বরের ছুটিতে বেড়াতে আসা পর্যটকসহ দূরের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সোমবার এই ধর্মঘটের আহ্বান করেন চট্টগ্রাম-কক্সবাজার দক্ষিণাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটি নামের একটি সংগঠন।এই সমিতির এ ধর্মঘটে ট্রাক মালিক-শ্রমিকরাও সমর্থন দিয়েছে বলে জানা গেছে।
৭টি দাবির মধ্যে রয়েছে---- (১)কক্সবাজার বাস টার্মিনাল সম্প্রসারণ
(২)মহাসড়কে দূরপাল্লার যানবাহনের পথে পথে গাড়ি থামিয়ে যাত্রী নেওয়া 
(৩)পটিয়া উপজেলায় যাত্রী কল্যাণ সমিতির কার্যক্রম বন্ধ করে সরকার নির্ধারিত গাড়ি ভাড়া কার্যকর, (৪)মহাসড়কে লো-স্পিডের যানবাহন বাদ দিয়ে হাই-স্পিডের গাড়ি চালানোর অনুমতি প্রদান (৫)পরিবহন মালিকদের রাজনৈতিক চাঁদাবাজদের হাত থেকে রক্ষা এবং 
(৬)কক্সবাজারের চকরিয়ায় একজন পরিবহন শ্রমিক নেতার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে। 
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুসা বলেন,চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক,কক্সবাজারসহ ১৯টি অভ্যন্তরীণ রুট এবং দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হয় ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চলবে।’
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ মঙ্গলবার ভোরে জানান,আজ বিকেল ৪টার দিকে বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার কথা আছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান বলেন,‘পরিবহন ধর্মঘট আহ্বানের বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি। আশা করি আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারব।’

Post a Comment

0 Comments