Advertisement

উখিয়ায় স্কুল ছাত্র ৫ দিন ধরে নিখোঁজ


ফারুক আহমদ, উখিয়া :
উখিয়ার সমুদ্র উপকূলীয় প্রাথমিক বিদ্যালয়ের নিখোঁজ ছাত্র আজিজুল হকের সন্ধান ৫ দিনেও মিলেনি। উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের রশিদ আহমদ সওদাগরের ছেলে ও মাদারবনিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আজিজুল হক গত শনিবার নিখোঁজ হয়। ছাত্রের পিতা রশিদ আহমদ জানান, শনিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে গিয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য অনেক আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার হদিস মিলেনি। হঠাৎ করে স্কুল ছাত্র নিখোঁজের ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং অভিভাবকদের মাঝে আতংক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ ছাত্রের পিতা অভিযোগ করে সন্দেহ প্রকাশ করে বলেন, পাচারকারীরা তার ছেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। তিনি নিখোঁজ হওয়া ছেলেকে উদ্ধারের জন্য সংশ্লিস্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেছেন। 

Post a Comment

0 Comments