আমান উল্লাহ আমান, টেকনাফ:
বন ও পরিবেশ মন্ত্রী ডঃ হাসান মাহমুদ ও তার পরিবার টেকনাফ ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সফর করেছেন। ২৫ ডিসেম্বর রবিবার তিনি সকাল ১০ টায় টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট হয়ে সেন্টমার্টিন যান। এ সময় মন্ত্রী সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজিত বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন। এছাড়া মন্ত্রী সেন্টমার্টিনে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় কক্সবাজার-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোঃ আলী, সোনালী ব্যাংকের পরিচালক ও কেন্দ্রীয় স্বেচ্ছাবেকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইমুম সরোয়ার কমল তার সফর সঙ্গী হিসেবে ছিলেন। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাফর আলম চৌধুরী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শফিক মিয়া, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দীন, থানা অফিসার ইনচার্জ মাহাবুবুল হক, উপজেলা ভাইচ চেয়ারম্যান ও আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী, সহ-সভাপতি মাষ্টার জাহেদ হোসেন, পৌর আওয়ামীলীগ আহবায়ক জাবেদ ইকবাল চৌধূরী, যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ ভুট্টো, উপজেলা ছাত্রলী সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আলম, শাহপরীরদ্বীপ ইউনিয়ন আওয়ামমীলীগ সভাপতি আলহাজ্ব সোনা আলী প্রমূখ। এর আগে সকাল ৭ টায় কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে তিনি টেকনাফে পৌঁছেন।

0 Comments