আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে নাফনদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিক্রি নিষিদ্ধ প্লথিন এবং নৌকা জব্দ করেছে কোষ্টগার্ড। ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় টেকনাফের দমদমিয়া সংলগ্ন নাফনদীতে অবস্থিত জালিয়ারদ্বীপে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ১২ বোতল হুইস্কি মদ, ১২ বোতল কান্ট্রি মদ, ৪৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার ও ছোট-বড়-মাঝারী ১ লক্ষ ২০ হাজার বিক্রি নিষিদ্ধ প্লথিন এবং একটি নৌকা উদ্ধার ও জব্দ করে। এ সময় পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের মংডু থানাস্থ উকিল পাড়ার মোঃ নিয়ামত আলীর পুত্র মোঃ শফিক (১৯) কে আটক করা হয়। আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে। টেকনাফ কোষ্টগার্ড ইনচার্জ লেঃ দেলোয়ার হোসেন খান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

0 Comments