মোহাম্মদ হোসেন হাটহাজারী:
গতকাল সোমবার রাতে পুলিশ কক্সবাজার এলাকা থেকে ৫টি চোরাই সিএনজি উদ্ধার করেছে । এ সব গাড়ি হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থান থেকে চুরি হয়েছিল। চুরি কৃত গাড়ির মালিক থানায় অভিযোগ করলে গত কাল
সোমবার রাতে গোপন সংবাদের পেয়ে পুলিশ পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব সিএনজি উদ্ধার করতে সক্ষম হয়।
সোমবার রাতে গোপন সংবাদের পেয়ে পুলিশ পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব সিএনজি উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই সফিক, এস আই কিবরিয়াসহ গত কাল সোমবার রাতে সিএনজি গুলো উদ্ধারের অভিযান চালায়। সিএনজি চুরির অভিযোগে এক ব্যাক্তিকে আটকের পর তাকে জিঙ্গাসাবাদ করা হলে চুরি হওয়া সিএনজি গুলোর সন্ধান পায়। পরে থানার পুলিশের দলটি কক্সবাজারে পৌছে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ দিকে গত কাল মঙ্গলবার হাটহাজারী মডেল থানার ডিউটি অফিসার এ এস আই মুজিবুর রহমান কাছে উদ্ধার কৃত সিএনজি চুরির ঘটনায় আটককৃত আসামীদের নাম জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানাতে পারেনি। তবে এস আই কিবরিয়া ৫ জন আসামী আটক আছে বলে জানান। আটক কৃত সিএনজি-চট্টগ্রাম-থ-১২,কক্সবাজার-থ-১১, কক্সবাজার -থ-১১ ছফা মারুয়া নুর,কক্সবাজার-থ-১১ লাকী এক্সপ্রেস ও কক্সবাজার-থ-১১, সিএনজি গুলো হাটহাজারী মডেল থানা হেফাজতে নিয়ে আসা হয়।
উলে¬খ্য থাকে যে,দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি সংঘবদ্ধ চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় সি.এন.জি চুরি করে আসলেও অজ্ঞাত কারণে তারা ধরাছোয়ার বাইরে থেকে যায়।


0 Comments