শাহজালাল শাহেদ:
চকরিয়ায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমানোকালে শালি-দুলাভাই সম্পর্কের প্রেমিক যুগলকে আটক করেছে থানা পুলিশ। সূত্রে জানা গেছে, ১১ডিসেম্বর রাতে উপজেলার বেতুয়াবাজার এলাকার জনৈক আবুল কালামের কন্যা ৫ম শ্রেণীর ছাত্রী মৌসুমী আক্তার (১২) ও পৌরসভা ৩নং ওয়ার্ডের কসাইপাড়া এলাকার ইমাম শরীফের পুত্র মনসুর আলম (২৫) প্রেম-ভালবাসার গভীর সম্পর্ক গড়ে তুলে একে অপরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এ ঘটনা জানতে পেরে পরিবার বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার (২৪/১১) দায়ের করে। এরই প্রেক্ষিতে গতকাল (১৩ডিসেম্বর) মঙ্গলবার চকরিয়া থানাধীন মাতামুহুরী পুলিশ ফাঁড়ির আইসি মোঃ শাহেদ উদ্দিন ভোর ৬টার দিকে এ অভিযান পরিচালনা করে নিখোঁজের ৪৮ঘন্টা অহিবাহিত না হতেই সকাল সাড়ে ১১টার দিকে লোহাগাড়ার কলাউজান থেকে দুলাভাই মনসুর আলম ও শালি মৌসুমী আক্তারকে আটক করে চকরিয়া থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়ে বর্তমানে থানা হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

0 Comments