Advertisement

রামুতে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-১

মহসীন শেখ, কক্সবাজার: রামুর পূর্ব ধেছুয়াপালং এলাকায় অভিযান চালিয়ে ৪’শ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবাসহ আব্দুল্লাহ নামের ১
ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ধৃত ইয়াবা ব্যবসায়ী এলাকার হাজী রশিদের পূত্র। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ কক্সবাজারস্থ ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সিরাজুল ইসলামের নেতৃত্বে ইসলামীয়া আরাবীয়্যা আল হাসান এতিম খানার পূর্ব পার্শ্বে মাদ্রাসা রোডে অভিযানটি চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা চালিয়ে আসছে বলে স্বীকার করেছে আটককৃত মাদক ব্যবসায়ী।

Post a Comment

0 Comments