আবদুর রাজ্জাক,মহেশখালী:
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযানে বিপুল পরিমান গাছ ও নতুন তৈরীরত দুটি ফিশিং ট্রলার জব্দ করেছে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট।
জানা যায়, ২১ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট এটিএম কাউছার হোসেন ও মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ও বন কর্মী উপজলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা তাজিয়া কাটা এলাকায় অভিযান চালিয়ে সরকারী বাগান থেকে চোরাই করে নিয়ে আসা বিপুল পরিমান গর্জন,আকাশমনি,গামারী সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১২শ ফুট গাছ এবং শামশুল আলম ও আবু তালেবের মালিকানাধীন নতুন ভাবে তৈরীরত দুটি ফিশিং ট্রলার জব্ধ করেছে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান জানান।

0 Comments