Advertisement

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হতে যাচ্ছেন সালাহ উদ্দিন আহমদ সিআইপি


জহিরুল ইসলাম.চকরিয়া
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক পদে জেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সি.আই.পি নিয়োগ পাচ্ছেন বলে জেলা ও উপজেলায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। তার ঘনিষ্টজনরা জানিয়েছেন ইতিমধ্যে সালাহ উদ্দিন আহমদ সি.আই.পি প্রধানমন্ত্রীর সাথে একাধিকবার সাক্ষাতও করেছেন। আওয়ামীলীগের নীতি নির্ধারক মহল ও হাইকমান্ডের সবুজ সংকেতও পেয়েছেন তিনি। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক পদটি দখলে নিতে জেলার প্রথম সারির বেশক’জন নেতার নাম শোনা গেলেও সালাহ উদ্দিন সি.আই.পি অনেকটা ওই পদটি পেতে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন সূত্রটি। 
জানাগেছে, বর্তমান মহাজোট সরকার সারাদেশে জেলা পরিষদে প্রশাসক পদে দলের ত্যাগী ও নিবেদিত নেতাদের মূল্যায়ন করে ওই পদে নিয়োগ দেয়ার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতিমধ্যে কক্সবাজার জেলা পরিষদে প্রশাসক নিয়োগ পেতে জেলা আওয়ামীলীগের একাধিক প্রভাবশালী নেতা ঢাকায় কেন্দ্রীয় আওয়ামীলীগ ও সরকারের নীতি নির্ধারক মহলে যোগাযোগ রক্ষা করে চলছে। সূত্র মতে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সি.আই.পি নভেম্বর মাসে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে ২বার সাক্ষাত করেছেন। তার ঘনিষ্টজনরা জানিয়েছেন, ওই সাক্ষাতের মধ্য দিয়েই জোর গুঞ্জন উঠেছে কক্সবাজার জেলা পরিষদে সালাহ আহমদ সিআইপি প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছেন। দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলায় আওয়ামীলীগের রাজনীতিতে সম্পৃক্ত থেকে সালাহ উদ্দিন আহমদ সিআইপি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তবে সাধারণ নেতা কর্মীদের ধারণা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সালাহ উদ্দিন আহমদ সি.আই.পিকে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক নিয়োগের মাধ্যমে গত ৩ এপ্রিল জেলে পার্ক মাঠে ঘোষণা দেয়া কক্সবাজারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের একটি মাইল ফলকের সূচনা করবেন।
ক্যাপশন: সালাহ উদ্দিন আহমদ সি.আই.পি।

Post a Comment

0 Comments