Advertisement

মহেশখালীর হোয়ানকে ১ স্কুল ছাত্রী ধর্ষিত


g‡nkLvjx cÖwZwbwa
মহেশখালী উপজেলার হোয়ানকে এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামে।
সুত্রে জানাযায়,হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামের আব্দুল করিমের মেয়ে হোয়ানক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী বয়স ১২(সঙ্গতকারনে নাম উল্লেখ করা হলনা) গতকাল দুপুর সাড়ে ১২টা স্থানীয় শিক্ষক জুলেখার নিকট প্রাইভেট পড়ার পর  প্রতিদিনের মত তার বাবার জন্য বাড়ীর পূর্ব দিকের পাহাড়ে হাতির ধারার শিরা নামক স্থানে ভাত নিয়ে যায়। বিকাল ২টার দিকে বাবা কে ভাত দিয়ে বাড়ী ফেরার পথে একই এলাকার বাড়ীর পার্শ্ববর্তী স্থানীয় নুরুল ইসলামের পুত্র নুরুল আমিন ৩০ স্কুল ছাত্রীটিকে ফুলসিয়ে পাহাড়ের নিকট পানের বরজে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে ধর্ষিতা মেয়েটি জানান। রক্তাক্ত অবস্থায় বাড়ী ফিরে মাকে বিষয়টি খুলে বলে । এব্যাপারে ধর্ষনকারীর বাড়ীতে স্কুল ছাত্রীর মা শাহেনা অভিযোগ নিয়ে গেলে ধর্ষক নৃরুল আমিনের বাড়ীর লোকজন মাকে মারধর  করে বলে প্রতিবেশী সুত্রে জানা গেছে।
ধর্ষনের শিকার স্কুল ছাত্রীকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংবাদ পেয়ে মহেশখালী থানার পুলিশ এসআই বসুমিত্র বড়–য়া   গতকাল রাতে অভিযান চালিয়ে ধর্ষক কে গ্রেপ্তারের চেষ্ঠা চালায়। এ ব্যাপারে আইনগতভাবে তৎপর বলে পুলিশ সুত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments