Advertisement

পর্যটন গন্তব্য হিসাবে কক্সবাজারের চাহিদা অপার এবং অপরিসীম- মত বিনিময় সভায় ব্যবসায়ীরা

রোতাব চৌধুরী :
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ষ্ট্যান্ডিং কমিটি অন

ট্যুরিজম এবং হসপিটালিটি সার্ভিসেস-এর দুইদিন ব্যাপী মত বিনিময় সভা কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সভায় কক্সবাজারের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যা এবং তা উত্তরণের লক্ষ্যে নিয়ে বেসরকারী উদ্যোক্তা, স্থানীয় অনুরাগী, প্রশাসন এবং সংবাদ মাধ্যম প্রতিনিধিদের সাথে মত বিনিময় করে।
এরই পরিপ্রেক্ষিতে এফবিসিসিআই বিশ্বাস করে যে, প্রাকৃতিক সপ্ত আশ্চার্য নির্বাচনে কক্সবাজার সফলতা লাভ না করলেও পর্যটন গন্তব্য হিসাবে এর আবেদন ও চাহিদা অপার এবং অপরিসীম। তাই এই জাতীয় সম্পদকে রক্ষা করা এবং পর্যটন উপযোগী করে গড়ে তোলার জন্য বিরাজিত বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানকল্পে আধুনিক ও বাস্তবসম্মত কৌশল প্রয়োগ করা একান্ত জরুরী। আর এ লক্ষ্যে সরকারী ও বেসরকারী খাতের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহন করতে হবে বলে এফবিসিসিআই বিশ্বাস করেঃ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-কে পূণঃগঠনের মাধ্যমে এফবিসিসিআইসহ বেসরকারী খাতের এসোসিয়েশনগুলোর সমানুপাতিক অংশগ্রহন নিশ্চিত করতে হবে।
    ইতোমধ্যে সরকার কর্তৃক চিহ্নিত দেশের সবগুলো পর্যটক আকর্ষনীয় স্থানের মধ্যে থেকে কক্সবাজারসহ অন্যান্য পর্যটক গন্তব্য তথা আকর্ষন গুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে তালিকা প্রণয়ন করা দরকার।
    বিশ্বের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে এবং প্রায়োগিক গুরুত্ব বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে জবংঢ়ড়হংরনষব ঞড়ঁৎরংস-এর আওতায় চিহ্নিত সাতটি পক্ষ অর্থ্যাৎ সরকার বা মন্ত্রণালয়, বেসরকারী উদ্যোক্তা, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনগোষ্ঠী, এন.জি.ও, মহিলা প্রতিনিধি এবং সংবাদ মাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে একটি শক্তিশালী কার্যকর ইবধপয গধহধমবসবহঃ কর্তৃপক্ষ গঠন করে বিরাজিত বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানের বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করতে হবে।
    কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে গণপর্যটন (গঅঝঝ ঞড়ঁৎরংস) –এর ছোবল তথা ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সবধরণের স্থাপনাসহ সার্বিক উন্নয়ন কর্মকান্ড একটি শক্তিশালী আইনী কাঠামোর অধিনে এনে এবং সুসমন্বয়ের মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
    কক্সবাজারের সার্বিক পর্যটন উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহনে ইচ্ছুক কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে সাধ্যমত সহায়তা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে উদাহরণসৃষ্টিকারী প্রতিষ্ঠান ইনানীর পেবল-ষ্টোন সী রিসোর্টের মতো অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।
উক্ত সভায় এফবিসিসিআই-এর প্রথম সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া এফবিসিসিআই ষ্ট্যান্ডিং কমিটি অন ট্যুরিজম এবং হসপিটালিটি সার্ভিসেস-এর ডিরেক্টর ইন-চার্জ এবং এফবিসিসিআই-এর পরিচালক, মোঃ আনোয়ার হোসেন, ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ, এফবিসিসিআই-এর পরিচালক মোঃ হেলাল উদ্দিন ও খন্দকার রুহুল আমীন, এফবিসিসিআই প্রাক্তন পরিচালক আবু মোতালেব ও দেলোয়ার হোসেন, এফবিসিসিআই ষ্ট্যান্ডিং কমিটির ১ম কো-চেয়ারম্যান এবং টিডাব সভাপতি মোঃ জামিউল আহমেদ, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সালামতউল্লাহ খান, চেম্বারের প্রথম সহ-সভাপতি মোঃ আব্দুল শুক্কুর এবং অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments