কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী উপকূলীয় এলাকা থেকে সমুদ্র
পথে মালেশিয়া যাওয়ার প্রস্তুতি কালে পুলিশ ৫জন মিয়ানমার নাগরিককে আটক করেছে। শনিবার ভোর রাতে এ অভিযান চালানো হয়। ওই সময় টেকনাফ উপজেলার বাহার ছড়া এলাকার এক রোহিঙ্গা দালাল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক মিয়ানমার নাগরিকরা পুলিশকে জানান, তারা দালালকে ২০-২৫ হাজার টাকা করে দিয়ে মালেশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে উখিয়া থানায় রোহিঙ্গা অনুপ্রবেশ ধারায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। আটককৃতরা হলেন, জাহিদ হোছন (২৫), করিম উল¬াহ (২০), গ্রাম- মেরুল¬াহ, থানা-মংডু, এনাম উল¬াহ (১৯), মোহাম্মদ ইউসুফ(১৯) ও লালু (২০), গ্রাম- কুল¬ং, থানা- আকিয়াব। বর্তমানে রোহিঙ্গা দালাল এ দেশীয় এজেন্টের সাথে সখ্যতা রেখে প্রতিনিয়ত মিয়ানমারের রোহিঙ্গা ও এ দেশীয় লোকজনদেরকে কম টাকায় মালেশিয়া নেওয়ার প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

0 Comments