Advertisement

লামায় মেলার নামে রাতভর অশ্লি¬ল নৃত্য ও জুয়ার আসর ॥ নির্বিকার পুলিশ


মোঃ নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামায় জীনামেজু আর্ন্তজাতিক বৌদ্ধ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত মেলায় রাতভর অশ্লি¬ল নৃত্য ও জুয়া খেলা চলছে। মেলার নামে প্রকাশ্যে জুয়া খেলা ও অশ্লি¬ল নৃত্যের প্রদর্শনী চললেও অর্থপূর্ণ বিশেষ উদারতার কারনে পুলিশ নিরব ভূমিকা পালন করছেন বলেও অভিযোগকারীরা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, এভাবে ধর্মীয় মেলার নামে উলঙ্গ নৃত্যের প্রদর্শণী ও জুয়া খেলা অব্যাহত থাকলে এলাকার যুব সমাজের নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটবে। তারা অনতি বিলম্বে মেলার নামে অশি¬ল নৃত্য ও জুয়া খেলা বন্ধের দাবী জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় অবস্থিত জীনামেজু অনাথ আশ্রমের উদ্যোগে আর্ন্তজাতিক বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার জাপান, থাইল্যান্ড ও বার্মাসহ বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ভিক্ষুরা এ সম্মেলনে অংশ গ্রহন করেন। এ উপলক্ষে ইয়াংছা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেলা অনুষ্ঠিত হয়। এ মেলা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেলায় একটি উম্মুক্ত মঞ্চে নামমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও বদ্ধ ঘরে টিকেটের বিনিময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চলছে অশি¬ল উলঙ্গ নৃত্যের প্রদর্শনী। শো- আকারে রাতভর চলে ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত মহিলাদের উলঙ্গ শরীর প্রদর্শনী। এছাড়া পুরো মেলা জুড়ে প্রকাশ্যে চলছে জুয়ার আসর। পার্শ্ববর্তী এলাকা সমুহের জুয়াড়ীরা গভীর রাত থেকে ভোঁর রাত পর্যন্ত মেতে উঠে জয়া খেলায়। সম্মেলন আয়োজক কমিটির প্রধান ও জীনামেজু অনাথ আশ্রমের সাধারণ সম্পাদক নন্দমালা ভিক্ষুর সাথে ধর্মীয় মেলায় জুয়া খেলা ও অশি¬ল নৃত্যের বিষয়ে জানতে চাইলে, তিনি মূল প্রশ্নের পাশ কাটিয়ে মোঃ জালাল নামক এক ব্যক্তির সাথে যোগাযোগ করতে বলেন। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার জানিয়েছেন, জুয়া খেলা ও অশি¬ল নৃত্য প্রদর্শিত হলে মেলা বন্ধ করে দেয়া হবে। লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইকুল আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করা হলে মেলায় পুতুল নাচ ও লটারী অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানান। লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন বলেছেন, মেলার নামে জুয়া খেলা ও অশি¬লতা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

Post a Comment

0 Comments