Advertisement

কক্সবাজার সমুদ্র সৈকতে স্প্রীড বোটের ধাক্কায় ১০ পর্যটক আহত : বোট জব্দ


সরওয়ার আজম মানিক
কক্সবাজার সমুদ্র সৈকতে স্প্রীড বোটের ধাক্কায় ১০ পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বোটটি জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে এখন কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক রয়েছে। এসব পর্যটকরা অনেকেই সমুদ্র সৈকতে গোসল করে ব্যস্ত সময় উপভোগ করছেন। দুপুর ১২ টায় টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে পর্যটকবাহী দ্রুতগামী একটি স্প্রীড বোট উল্টে যায়। এসময় বোটে থাকা ৫ পর্যটক সহ ১০ জন আহত হয়। অন্যান্যরা গোসল করার সময় বোটের ধাক্কায় জখম পায়। 
কক্সবাজার ট্যুারিজ পুলিশের ওসি আসাদ করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামুনের মালিকাধিন স্প্রীড বোটটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। 
তিনি বলেন, আহতরা সকলেই পর্যটক এবং এদের বাড়ি ঢাকা এবং রাজশাহীতে। তবে এদের নাম জানা যায়নি।

Post a Comment

0 Comments