Advertisement

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়লো


ঢাকা, ২৯ ডিসেম্বর: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে বর্ধিত এ মূল্য কার্যকর হবে। সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রল ও ফার্নেস তেলের ৫৬ টাকা,
৫৬ টাকা, ৮৯ টাকা, ৮৬ টাকা ও ৫৫ টাকা। পাঁচ টাকা বৃদ্ধি করায় প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রল ও ফার্নেস তেলের দাম হবে যথাক্রমে ৬১ টাকা, ৬১ টাকা, ৯৪ টাকা, ৯১ টাকা ও ৬০ টাকা।
গত এক বছরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এ দাম বাড়ানো হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে আরো বলা হয়, “দেশে বর্তমানে ডিজেল, কেরোসিন ও ফার্নেস তেল বিক্রয়ে সরকারকে লিটারপ্রতি যথাক্রমে ২১ দশমিক ৩৪ টাকা, ১৯ দশমিক ৮৪ টাকা ও ৯ দশমিক ৯৫ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ভর্তুকি কমাতেই তেলের দাম বাড়ানো হয়েছে।”

Post a Comment

0 Comments