Advertisement

অনুমোদনহীন ফাইভস্টার হোটেল দি কক্স টুডের রাজস্ব ফাঁকির গোমর ফাঁস

২৮০ শেয়ারহোল্ডারের ভবিষ্যৎ কি

মোবারক উদ্দিন নয়ন
বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে সরকারের বিনা অনুমতিতে কক্সবাজারে চলছে ফাইভ স্টার হোটেলের আড়ালে রম্নম বা সু্যট ফ্লাট বিক্রির কাজ। আর এই খাতে সরকার রাজস্ব হারাতে যাচ্ছে অনত্দত
সাড়ে ৮ কোটি টাকারও বেশি। শহরের সমুদ্র সনি্নকট সদ্য গড়ে উঠা দি কক্স টুডে নামে এই অত্যাধুনিক ফাইভ স্টার হোটেলে রাজস্ব ফাঁকির গোমর ফাঁস হওয়ায় অস্থির হয়ে পড়েছেন ২৮০ জন শেয়ারহোল্ডার। এই অনিয়ম দূনর্ীতির অন্যতম হোতা হচ্ছেন, চট্টগ্রাম চন্দনাইশের দি কক্স টুডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম। এদিকে লিজ দলিলের শর্তে উলেস্নখ রয়েছে, মূল মালিক অন্য পৰকে হসত্দানত্দর করতে চাইলে সরকারের অনুমতির প্রয়োজন। এৰেত্রে বিক্রয় মূল্যের ২৫শতাংশ রাজস্ব আদায়ের বিধান রয়েছে। কিন্তু তা উপেৰা করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ২৮০টি বিভিন্ন ক্যাটাগরির রম্নম বিক্রি বা লিজ দিয়েছে ১০ থেকে ২০ লাখ টাকায়। এতে রেজিষ্ট্রি অফিসে কর জমা করার কথা ছিল ১০শতাংশ। সব মিলিয়ে প্রতিটি ফ্লাট বা রম্নমে সরকারকে দিতে হয় অনত্দত ৩ লাখ টাকা। অভিযোগ উঠেছে দি কক্স টুডে কতর্ৃপৰ সেই কর ফাঁকি দেয়ার জন্য অভিনব পদ্ধতিতে স্বল্পমেয়াদী লিজ দেখিয়ে বিনা অনুমতিতে নামে মাত্র রেজিষ্ট্রি খরচ দিয়ে সু্যট/ফ্লাট বা রম্নম হসত্দানত্দর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এখনো। 
অনুসন্ধানে জানা যায়, গত আগষ্ট মাসে তারা ২৮০টি ফ্লাট বা রম্নমের মধ্যে ৫৬টি লিজ দলিল রেজিষ্ট্রি করেছে। বর্তমানে আরো রেজিষ্ট্রির অপেৰায় রয়েছে ২৩৩টি দলিল। দি কক্স টুডে এক একর জমির উপর অবস্থিত। একসময় জমির মালিক ছিলেন আবুল কাশেম নামের জৈনক ব্যক্তি। পরে তিনি সরকারের সংশিস্নষ্ট দপ্তরের অনুমতি ব্যতিরেখে তা বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুমকে সাব লিজের মাধ্যমে হসত্দানত্দর করেন।

Post a Comment

0 Comments